‘কলকাতায় একদিনে যা আবর্জনা বেরোয়, সেটা ফেললেই তো…’, বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ জানিয়ে ইউনুসকে হুঁশিয়ারি শুভেন্দুর

বাংলাদেশে হিন্দুদের উপর দিনের পর দিন যে নির্যাতন চলছে, তা নিয়ে উদ্বেগে এপার বাংলাও। নানান দেশের তরফেই বাংলাদেশকে এই নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। কড়া বার্তা গিয়েছে দিল্লির তরফেও। কিন্তু তা সত্ত্বেও এই বিষয়ে উদাসীন বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার। এবার বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে চরম হুঁশিয়ারি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ, সোমবার বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে বনগাঁর পেট্রাপোল সীমান্তে একটি সভার আয়োজন করা হয়। অরাজনৈতিক সংগঠনের ব্যানারে সন্ন্যাসীদের তরফে আয়োজন করা হয়েছিল এই সভার। এই সভায় সামিল হন শুভেন্দু অধিকারীও। সেই সভা থেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হন তিনি।  

ভবিষ্যৎ ভালো করতে চাইলে এখনই বাংলাদেশকে শুধরে যেতে হবে বলেও এদিন রীতিমতো হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “আমরা ঘোষণা করেছিলাম যে আজ পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল ছ’টা থেকে বাণিজ্য বন্ধ আছে। এটা ২৪ ঘণ্টা চলবে। আগামিকাল সকাল ছ’টা পর্যন্ত (এটা চলবে)”।

শুভেন্দুর সংযোজন, “এটা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এবং অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচদিন বন্ধ করব। তারপর ২০২৫ সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু, পেঁয়াজ কীভাবে খায়, সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ”।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “ফালাকাটায় উলু দিতে, শাঁখ বাজাতে দেবে না জেহাদিরা, শ্যামপুরে বিজয়া দশমীর দিন ৫টা দুর্গামূর্তি ভাঙচুর করল, কার্তিকপুজোয় বেলডাঙায় দাঙ্গা করল, কোথায় ছিলেন আপনি? ওপারে যাহা ইউনুস, এপারে তাহাই মমতা”।

আরও পড়ুনঃ ‘আমি দলের চেয়ারপার্সন, আমার কথাই শেষ কথা…’, তৃণমূল মন্ত্রী-বিধায়কদের সাফ বার্তা মমতার 

শুভেন্দু এদিন বলেন, “আমরা কমছি, ওরা বাড়ছে। সীমান্তে জমি দিচ্ছে না। আর দলে দলে ঢুকছে। এরা কোথায় রয়েছে সব বলে দেব। খুঁজে বার করতে হবে আর এনআইএ-র হাতে তুলে দিতে হবে”। এরপরই হুঁশিয়ারি শানিয়ে ইউনুসকে তিনি বলেন, “কলকাতায় রোজ যে আবর্জনা বেরোয় সেটা ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন আপনি। পাঙ্গা নিতে আসবেন না”।

RELATED Articles