‘মুখ্যমন্ত্রী তো ঘুমিয়েই আছেন’: দিলীপ ঘোষ

শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভিডিওয় মোদি বলেন, আগামী রবিবার রাত ৯টায় বাড়ির সমস্ত আলো নিভিয়ে বারান্দায় এসে প্রদীপ, মোমবাতি বা টর্চের আলো জ্বালাতে।

এ প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অভিমত জানতে চাওয়া হলে তিনি বলেন, “আপনাদের তো বলেছেন। আপনারা মানবেন কি না আপনার ব্যাপার। আপনার মানতে ইচ্ছা হলে মানবেন। ঘুমাতে ইচ্ছা হলে ঘুমোবেন। তবে এখন এসব নিয়ে রাজনীতি করবেন না। এটা রাজনীতি করার সময় নয়।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “উনি তো ঘুমিয়েই আছেন।”

দিলীপ ঘোষ আরোও বলেন, “রাজ্যের যা অবস্থা তাতে তো সবাই বুঝতে পারছে যে মুখ্যমন্ত্রী ঘুমিয়ে আছেন। রবিবার রাত ৯টাতেও না হয় তিনি ঘুমিয়ে থাকবেন। কিন্তু জেগে থাকবে গোটা দেশ।”

জনতা কার্ফুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সেদিন বিকেল পাঁচটায় এই লড়াইয়ের সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ঘণ্টা, থালা ইত্যাদি বাজাতে বলেছিলেন। তাতেও সমালোচনা করেছিল তৃণমূল কংগ্রেস। এটাই ওদের কাজ। কিন্তু সেদিন গোটা দেশ দেখিয়ে দিয়েছে যে সবাই নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন। রবিবারও সেটাই হবে।”

বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ না দেওয়ার প্রসঙ্গেও এদিন নিন্দা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কেন্দ্র যেখানে সব রকম সাহায্য নিয়ে তৈরি তখন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

তবে এখানেই শেষ নয়, দিলীপের আরও অভিযোগ, কোনও সরকারি কর্মীকে সামনে আসতে না দিয়ে মুখ্যমন্ত্রী নিজেই শুধু সাংবাদিক বৈঠক করছেন তথ্য চেপে যাওয়ার জন্য।”

এদিকে রাজ্যে ৬৩ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। মৃত তিন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment