করোনার মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এই লকডাউন বাড়িতে বসে থেকে অনেকেরই একাকীত্ব অনুভূত হচ্ছে। তাই গত শুক্রবার তিনি জাতির উদ্দেশ্যে অনুরোধ জানান যে, দেশের একতাকে তুলে ধরতে রবিবার রাত ৯টায় ৯ মিনিট ধরে বাড়ির সব আলো নিভিয়ে বারান্দায় বা দরজায় টর্চ, মোমবাতি বা ফ্লাশ লাইট এর আলো জ্বালাতে।
তাঁর এই অনুরোধ এখন বিদ্যুৎ দপ্তরের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন লকডাউনের জেরে সব কারখানা, অফিস, বাণিজ্যিক সংস্থা বন্ধ রয়েছে। ফলে দেশে বিদ্যুতের চাহিদা কমেছে। যার জন্য আগে পাওয়ার গ্রিডে যতটা পরিমাণ লোড থাকত এখন তার পরিমান কমে গেছে। বৃহস্পতিবারই বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ কমে যায়। এর পর যদি রবিবার ৯ মিনিটের জন্য সমস্ত দেশের সব আলো বন্ধ করা হয় তাহলে বিদ্যুতের চাহিদা আরও কমবে এবং পাওয়ার গ্রিডের ভারসাম্য রাখা মুশকিল হয়ে যাবে। তারা এমনও আশঙ্কা করছে পাওয়ার গ্রিডে বিদ্যুতের চাহিদা যদি তলানিতে এসে পৌঁছায় তবে দেশজুড়ে ‘ব্ল্যাকআউট’ হতে পারে।
তাঁর এই বক্তব্যের পর বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং পাওয়ার গ্রিড করপোরেশন, পাওয়ার সিস্টেম অপেরাশন করপোরেশন ও অন্যান্য সংস্থার কর্তাদের সাথে বৈঠকে বসেন। বিদ্যুৎ মন্ত্রকের মুখপাত্র জানান, “সবাই কাজে নেমে পড়েছেন। সবাই আত্মবিশ্বাসী যে রবিবারের ঘটনার জন্য গ্রিডের ভারসাম্য রক্ষা করা যাবে।”
এনটিপিসি, ডিভিসি, এবং পাওয়ার গ্রিডের প্রাক্তন কর্তাদের মতে বাড়িতে আলো নিভে গেলেও ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতিগুলি চলবে যেমন টিভি, এসি, রেফ্রিজারেটর, এছাড়াও রাস্তার আলো, পুলিশ স্টেশনের আলো, হাসপাতাল এবং জরুরী বিভাগের সমস্ত আলোই জ্বলবে। তাই বিদ্যুতের একটা নূন্যতম চাহিদা তো থাকবেই। তবু চাহিদা হঠাৎ কমে গেলে বিদ্যুতের যোগান বেড়ে যাবে, ফলে লাইনের ওপর অধিক চাপ পড়বে এবং ভোল্টেজ বেড়ে গেলে বিভিন্ন জিনিসের ক্ষতি হবে। এই কথা মাথায় রেখে রবিবার নয়টার আগে সব কিছু প্ল্যান করে অঙ্ক কষে এগোতে হবে আর সেই অনুযায়ী উৎপাদন এবং সরবরাহ কমাতে হবে।
কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ দপ্তর আলোচনার মাধ্যমে একটা খসড়া তৈরি করবে এবং সেটি প্রতিটি রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। এই নির্দেশ অনুযায়ী প্রতিটি রাজ্য কাজ করবে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!