TMC ISF chaos in Bhangar: রাত পোহালেই ভোট। আগামীকাল, ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। এদিন ভোট রয়েছে রাজ্যের ৯ কেন্দ্রে যার মধ্যে রয়েছে যাদবপুরও। তবে ভোটের একদিন আগে ভাঙড়ে দেখা মিলল ‘চেনা’ ছবির। রক্ত ঝরল সেখানে। বোমাবাজির জেরে জখম ১ শিশু-সহ ১০ জন। তৃণমূল-আইএসএফের সংঘর্ষের কারণেই এমন রক্তারক্তি কাণ্ড (TMC ISF chaos in Bhangar)।
কী ঘটেছিল ঘটনাটি (TMC ISF chaos in Bhangar)?
জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন দলীয় কর্মী-সমর্থক। অভিযোগ সেই সময় তাদের লক্ষ্য করে বোমাবাজি হয়। আইএসএফের কর্মীদেরই কাঠগড়ায় তোলা হয়েছে (TMC ISF chaos in Bhangar)। মুহুর্মুহু পড়তে থাকে বোমা। এই ঘটনায় পঞ্চায়েত সদস্য-সহ ১০ জন জখম হন। জখমদের মধ্যে ১ জন শিশুও রয়েছে।
জখমদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। গুরুতর আহতদের কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের দেখতে হাসপাতালে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (TMC ISF chaos in Bhangar)।
এক আহত তৃণমূল কর্মী জানান, “রাস্তা দিয়ে মিছিল করে যাচ্ছিলাম। ওরা আমাদের মিছিলের ওপরেই হামলা করে। প্রায় তিরিশটার মতো বোমা মেরেছে। আমার পা ঝলসে গিয়েছে” (TMC ISF chaos in Bhangar)।
এই ঘটনার নিন্দা করেছেন শওকত মোল্লা (TMC ISF chaos in Bhangar)। তাঁর কথায়, “এই ঘটনায় অন্তত ৫ জন গুরুতর জখম হয়েছেন। তার মধ্যে এক শিশুও রয়েছে। গত কয়েকদিন ধরে সমাজবিরোধী, খুনিরা রাতে বোমা বাঁধছে। সন্ত্রাস ছড়াচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি”।
সায়নী ঘোষ বলেন, “আইএসএফের পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে, সেটা বুঝেই হামলা করছে। বাড়ি বাড়ি ভোটের স্লিপ দিতে গিয়েছিল (TMC ISF chaos in Bhangar)। ষড়যন্ত্র করে এই হামলা চালানো হয়েছে”।
তবে এই ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করে আইএসএফ (TMC ISF chaos in Bhangar)। তাদের কথায়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। আইএসএফের বক্তব্য, “তৃণমূলের লোকেরাই বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল। নিজেরাই সন্ত্রাস তৈরির জন্য বোমা মেরেছিল। আর তাতেই আহত হয়। এখন আইএসএফের নামে দোষ চাপাচ্ছে”। এই ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।





