‘হলে লোক ঢোকানোটা ম্যানুপুলেট হতে পারেনা, অভিনয় না করতে পারলে বাদ পড়তে হবে’, টলিউডে স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ

একসময়ের হিট জুটি তারা। দর্শকদের একাধিক ছবি উপহার দিয়েছেন। আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি মানে সেটা হবে সুপার ডুপার হিট। দর্শকরাও অধির আগ্রহে অপেক্ষা করতেও এই জুটির ছবির জন্য। তারা একসাথে বহু ছবিতে অভিনয় করেছেন। এই জুটিকে নিয়ে সে সময় ইন্ডাস্ট্রির অন্দরে বহু চর্চা হয়েছে। অনেকেই মনে করতেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) ঘর ভেঙেছে একসময় ঋতুপর্ণা সেনগুপ্তর জন্যই। ‌তবে তারা দুজনেই খুব ভালো বন্ধু এটাই বারবার ক্যামেরার সামনে বলেছেন। ‌বহু বছর তাদের আর একসাথে দেখা যায় না। তারা একসঙ্গে প্রায় ৪৯ টি ছবি করেছেন। সম্প্রতি তাদের ৫০ তম ছবি আসতে চলেছে। দর্শকদের উত্তেজনা ভরপুর।

শীঘ্রই আসতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) অভিনীত নতুন ছবি অযোগ্য। এই জুটির ৫০ তম ছবি হতে চলেছে এটি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে ছবিটি। ‌ছবি প্রকাশের আগেই নিজেদের জুটি ও আগামী ছবি নিয়ে কি বলছেন এই তারকা জুটি।‌ অভিনেত্রী নিজেদের ৫০ তম ছবি প্রসঙ্গে বলছেন, ‌“ভাবতে অবাক লাগে,একটা জুটি যে ৫০ টা ছবি করতে পারে। সেটা একটা অ্যাচিভমেন্ট। এর আগে আমরা কখনো শুনিনি একটা দুটি ৫০ টা ছবি করেছে। এরপরে যারা আসবে তাদের কাছে একটা মাইলফলক।”

অনেকেই মনে করেন, ঋতু-প্রসেনজিৎরা কাজ করেছে বলে তারা সুযোগ পাননি ছবি করার। এই প্রসঙ্গে সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) বলেন, “আমাদের যদি ক্ষমতা থাকতো আমরা দুজন বা তিনজন লোককে ম্যানুপুলেট করতে পারতাম কিন্তু হলে লোক ঢোকানোটা ম্যানুপুলেট হতে পারেনা। একমাত্র ঈশ্বর, ভগবান আর প্রোডাক্টটা পারে। এটা মাথায় রাখতে হবে যারা লক্ষ লক্ষ টাকা খরচা করে ছবি বানাচ্ছেন, তাদের টাকা ফেরত আনাটা বড় ব্যাপার। তবে দিনের শেষে যদি আমি ভালো অভিনয় না করতে পারি তাহলে আমাকে বাদ দিয়ে দেবে। এন্ড অফ দা ডে ইটস এ কমার্স।”

সাক্ষাৎকারে এই জুটি কথা বলেছে ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে। ইন্ডাস্ট্রিতে নাকি নারীদের পারিশ্রমিক কম হত পুরুষদের থেকে। এ প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) জানাচ্ছেন, “নায়কদের একসাথে অনেক দিন শুট থাকতো, একসাথে সাত দিন-আট দিন কাজ করত ওই জন্য হয়তো পারিশ্রমিক বেশি।”প্রসেনজিতের উত্তর শুনে হেসে ফেলেন ঋতুপর্ণা।

প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) ঋতুপর্ণাকে ইঙ্গিত করে আরও জানান, “আমি এই মহিলার সঙ্গে যখন মেন্সট্রিমের সিনেমা করতাম আমি একটা টাকা হলেও বেশি নিতাম। কারণ বৃষ্টিতে ভিজতে হতো আমাকে। ঋতু থাকা মানেই বৃষ্টিতে গান, বৃষ্টিতে ভেজা, সাদা শাড়ি পড়ে নাচ করবে, তার সাথে আমাকে রাত্রিবেলা ফিনফিনে শার্ট পড়ে টেকনিশিয়ানে ভেজাবে। আমি বলতাম এই দুদিন রাত্রে আমাকে ভিজতে হবে, আমাকে একটা টাকা হলেও বেশি দিতে হবে।” ঋতুপর্ণা বলেন, “হিরোদের একটু বেশি কাজ থাকে। আমি জানি পারিশ্রমিক নিয়ে অনেক কিছু চলছে। তবে এটা ডিপেন্ড করে হাউ হার্ড নিগোসিয়েটার ইউ আর।”

নিজেদের ৫০ তম ছবি প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) বলছেন, “আমি এত গুগল ছিল না, এখনকার ফ্যানস ক্লাব খুঁজে খুঁজে বের করেছে। তারপর বুঝলাম যখন কাজ করা বন্ধ করেছিলাম তখন প্রায় ৪৬-৪৭ ছবি করে ফেলেছি আমরা। যে কটাই ছবি করে থাকি না কেন সবকিছুই দর্শকদের জন্য। ১৪ বছর পর কাজ করে আমরা মানুষের কাছে যে ভালোবাসাটা পেয়েছি। ছবি হিট ঠিক আছে তবে অন্য জেনারেশন আমাদেরকে যেভাবে তুলে ধরল। আমাদের এটাই ভালো লাগছে যে আমরা নতুন একটা জেনারেশন কেউ ঠিক আগের মতই ভালো কিছু তুলে দিতে পেরেছি।”

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্তর ৫০ তম ছবি অযোগ্য মুক্তি পাবে ৭ই জুন। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী, প্রমুখকে। এই ছবিতে ঋতুপর্ণার প্রাক্তন প্রেমিক প্রসেনজিৎ (Prasenjit Chatterjee)। আর অভিনেত্রীর স্বামী শিলাজিৎ।‌ তাদের এই তিনজনের সম্পর্ক জীবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই ছবির গল্প। এই ছবি পরিচালনায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলার দেখে দর্শকদের উৎফুল্লতা চোখে পড়ার মতো।

RELATED Articles