শনিবার রাতেই অভিযান চালিয়ে শিয়ালদহ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এবার ফের আগ্নেয়াস্ত্র-সহ একজনকে পাকড়াও করল পুলিশ। ধৃত ব্যক্তি আবার তৃণমূল নেতা বলে জানা গিয়েছে। বাংলাদেশে অস্ত্র পাচারের বড়সড় ছক করা হয়েছিল বলে খবর।
ঘটনাটি ঘটেছে মালদহে। ধৃত ব্যক্তির নাম আবদুল রসিদ। মালদহের বৈষ্ণবনগর থানার শোভাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ওই ব্যক্তি। সূত্রের খবর, গত ২৭ অক্টোবর দুপুরে নিউ ফরাক্কা রেল সাবওয়ে থেকে তৌসিফ আলিকে নামের একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়।
সেই সময় ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করলে জানা যায় এই অস্ত্র পাচারের মূল পাণ্ডা আসলে তৃণমূল পঞ্চায়েত সদস্য আবদুল রসিদ। যে অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলি বাংলাদেশের এক ব্যক্তির কাছে ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করার ছক করেছিল ধৃত আবদুল। সেই আগ্নেয়াস্ত্রগুলি মেরামতের জন্যই তৌসিফ আলিকে দিতে বিহারে পাঠিয়েছিল সে।
কিন্তু তার আগেই সেই আগ্নেয়াস্ত্র-সমেতই নিউ ফরাক্কা জিআরপির হাতে ধরা পড়ে যায় তৌসিফ। এরপর তাকে জেরা করে তৃণমূল পঞ্চায়েত সদস্য আবদুলের নাম জানতে পারে পুলিশ। এরপর তাকে গ্রেফতার করা হয়। আজ, রবিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় জিআরপি। সেখানে তাকে সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
আরও পড়ুনঃ পাঁচ মেয়ের পরও ফের জন্ম হয় কন্যা সন্তানেরই, সদ্যোজাত শিশুকে মাটিতে পুঁতে দিলেন খোদ মা
এই গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। আরও কেউ বা কারা এই পাচার চক্রে যুক্ত কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অভিযুক্ত আবদুল বলেন, “আমার নামে একটা কেস আছে। তাই গ্রেফতার করেছে। আগে কংগ্রেস করতাম। তারপর ছেড়ে তৃণমূলে যোগদান করেছি”।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!