রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে কালো পতাকা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, লাঠিচার্জ পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে ধুন্ধুমার কাণ্ড। ভোট প্রচারে কালো পতাকা তৃণমূলের। এর জেরে বাঁধে বিজেপি-তৃণমূল দ্বন্দ্ব। শেষে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। চলে লাঠিচার্জও।

ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের বাঁকড়ায়। ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার সকালে সেখানেই বেরিয়েছিলেন ভোট প্রচারে। ভোট প্রচারের শেষের দিকেই ঝামেলা বাঁধে।

আরও পড়ুন- কমিশনের কড়া নির্দেশ, কলকাতা পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম

অভিযোগ, প্রচার যখন প্রায় শেষের দিকে, সেই সময় তৃণমূল কর্মী-সমর্থকরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখান। একই সঙ্গে মিছিল আটকানোরও চেষ্টা করা হয়। এই নিয়েই বিজেপি ও তৃণমূল, দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। শুরু হয় বচসা, তা গিয়ে গড়ায় হাতাহাতিতে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়।

আরও অন্যান্য খবর