বিধানসভা নির্বাচনের ফল কী হতে চলেছে তা স্পষ্ট। রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর মধ্যেই ঘোষিত হল প্রথম জয়ী প্রার্থীর নাম। উদয়নারায়ণপুরে ১৪৩১১ ভোটে জয়ী তৃণমূলের প্রার্থী সমীর পাঁজা।স্বাভাবিকভাবেই তার জয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবির।

এখনও পর্যন্ত তৃণমূল দুশো সাতটি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে ৮১ আসনে। সংযুক্ত মোর্চা এগিয়ে দুই আসনে।
এছাড়াও নবম রাউন্ডের গণনা শেষে সুজিত বসু এগিয়ে ৮১৩৭ ভোটে। বালিতে পিছিয়ে গিয়েছেন বৈশালী ডালমিয়া।






