ত্রিপুরায় ক্রমশই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এবার সে রাজ্যের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কুণালের অভিযোগ, রাতের অন্ধকারে আমবাসায় নাকি তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা করেছে ত্রিপুরা পুলিশ। তিনি এও জানান যে গতকাল, বুধবার রাতে একাধিক তৃণমূল কর্মী ও দেবাংশুর গাড়ির চালককে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। তাদের বিরুধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ কুণালের।
আরও পড়ুন- রাজ্যে কবে থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকা? জানালেন মুখ্যমন্ত্রী
এদিন একটি ভিডিও টুইট করে কুণাল লেখেন, “আমবাসা। রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না। হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি”।
Tripura: আমবাসা। রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না।
হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি। pic.twitter.com/d6SUmjeroI— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021
আবার অন্য একটি টুইটে তিনি লেখেন, “আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা। ভয় পেয়েছে বিজেপি”।
Tripura: আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা।
ভয় পেয়েছে বিজেপি।— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021
বিগত কয়েকদিন ধরেই ত্রিপুরায় নানাভাবে পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়েছে। তৃণমূলের তরফে বারবার অভিযোগ আনা হয়েছে যে ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনও দাবী করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র নির্দেশেই ত্রিপুরায় তৃণমূল যুবনেতাদের উপর হামলা করা হয়েছে।
আরও পড়ুন- ত্রিপুরার পর এবার লক্ষ্য উত্তরপ্রদেশ, যোগীরাজ্যেও ‘খেলা হবে’ দিবস পালন করতে উদ্যত তৃণমূল
এর পাশাপাশি তিনি এমন আশঙ্কাও প্রকাশ করেছেন যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি প্রাণের সংশয় রয়েছে। অভিষেকের বিমানের আশেপাশের আসন বুক করে সেগুলিতে গুণ্ডাদের বসিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টাও নাকি করছে বিজেপি, এমনটাও দাবী করেন মমতা।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!