পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয়মন্ত্রী মুরালীধরনের কনভয়ে চলল হামলা, মাথা ফাটলো চালকের

বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে হেলায় হারানোর পর তৃণমূলের আক্রমণে জেরবার বিজেপি-সিপিএম কর্মী-সমর্থকরা।

আর এবার পশ্চিমবাংলায় এসে আক্রান্ত হলেন কেন্দ্রীয়মন্ত্রী ভি মুরলীধরন। পশ্চিম মেদিনীপুরে পাঁচকুড়িতে এদিন হামলা চালানো হয়।‌ তাঁর কনভয় লক্ষ্য করে ছোড়া হয় ইট। ভাঙচুর চালানো হয় গাড়িতে।

আরও পড়ুন- শীতলকুচি ঘটনার ফল! ফের ক্ষমতায় এসেই কোচবিহারের পুলিশ সুপারকে অপসারিত করলেন মমতা

পশ্চিম মেদিনীপুরের বিজেপি সভাপতি সৌমেন তিওয়ারি দাবি করেছেন, তৃণমূলের কর্মীদের হাতে আক্রান্ত মেদিনীপুর লাগোয়া দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে এবং এখানকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেইসময় কনভয়ের হামলা চালায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। মন্ত্রীর গাড়ির চালকের মাথা ফেটে গিয়েছে। তিনজন সাংবাদিকও আহত হয়েছেন।

এই ঘটনার দায় সরাসরি তৃণমূলের উপর চাপিয়েছে বিজেপি।

আরও পড়ুন- হতাশাগ্রস্ত! ভোটে হারার পরই স্পষ্ট বিজেপির অভ্যন্তরীণ সংঘাত, একে অপরকে কড়াভাবে দোষারোপ বিজেপি নেতাদের 

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি। উল্টে তিনি দাবি করেছেন, ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নেই। কেশপুরে যাওয়ার নাম করে প্ররোচনা ছড়াচ্ছিলেন মুরলীধরনরা।  ‘আক্রান্ত’ কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার নাম করে নাটক করছে বিজেপি।পশ্চিম মেদিনীপুর শান্ত হয়ে যাওয়ায় ইচ্ছা করে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন বিজেপি নেতারা।

আরও অন্যান্য খবর