‘দেওয়াল মুছলি কেন রে’, সায়নীর নামের দেওয়াল মুছে দেওয়ায় ৭ বছরের নাবালককে গা’লি’গা’লা’জ, জুতো দিয়ে মার তৃণমূলের

লোকসভা ভোট নিয়ে এখন গোটা দেশে উত্তেজনার পারদ তুঙ্গে। সমস্ত রাজনৈতিক দলের নেতারাই নিজেদের মতো করে প্রচারে ব্যস্ত। চলছে মিটিং, মিছিল। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন (Wall Writing)। এবার এই দেওয়াল লিখনকে কেন্দ্র করেই ঘটে গেল এক আপত্তিকর ঘটনা। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের নামের দেওয়াল (Wall Writing) মুছে দেওয়ার অভিযোগ ৭ বছরের নাবালককে জুতো দিয়ে পেটাল তৃণমূল কর্মীরা।

কোথায় ঘটেছে এই ঘটনা?

ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার নিমকুড়য়ায়। দেওয়াল (Wall Writing) মুছে দেওয়ায় নাবালককে মারধর করার মতো ঘৃণ্য অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে এই ঘটনা অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় এক স্থানীয় তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ।

কী ঘটেছিল ঘটনাটি?

লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে সায়নী ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল। ফলে তাঁর নামে সেই এলাকায় চলছে দেওয়াল লিখন (Wall Writing)। অভিযোগ, গতকাল, বুধবার দুপুর উত্তর কাশিপুরে নিমকুড়িয়া এলাকায় সায়নীর নামে লেখা দেওয়াল (Wall Writing) মুছে দেয় এক ৭ বছরের নাবালক। এটাই তার ঘোর অপরাধ। এই ঘটনার কারণে ওই নাবালককে তৃণমূল কর্মীরা গালিগালাজ করে, এমনকি জুতো দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

নাবালকের পরিবারের দাবী, তাদের পরিবারের লোকজন আইএসএফ করে, সেই কারণেই এভাবে মারধর করা হয়েছে ছোটো শিশুটিকে। যদিও তৃণমূলে দাবী, নাবালককে মারধর করা হয়নি শুধুমাত্র বকাবকি করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে সুস্থ নয় বলে জানান তারা। এই ঘটনার তদন্ত শুরু করেছে তৃণমূল।

এই ঘটনায় ওই নাবালকের বাবা বলেন, “আমার ছেলে স্কুল থেকে ফিরছিল। ফেরার পথে ছোট্টু নামে একটা ছেলে আমাদের বাড়ির কাছেই থাকে। ও বলল আমার ছেলে নাকি দেওয়াল (Wall Writing) মুছে দিয়েছে। এরপর ওকে জুতো দিয়ে, হাত দিয়ে মারল। এমনকী ওর বোনও বিচ্ছিরি ভাষায় গালাগালি করেছে”।

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে ভাঙড়ের তৃণমূল নেতা মণিরুল ইসলাম বলেন, “বাচ্চা ছেলেকে কোন কারণে মারতে যাবে তৃণমূল? আইএসএফ এই নিয়ে রাজনীতি করছে। বাচ্চাটার পড়াশোনা করার বয়স। ও কি দেওয়াল দখল করতে এসেছিল? কেন ওকে আমরা তৃণমূল মারতে যাবে”?

RELATED Articles