Warning issued due to Heavy Rain: আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাসিন্দারা কিছুটা স্বস্তি পেয়েছেন প্যাচ প্যাচে গরম থেকে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহান্তে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। নিম্নচাপের কারণে কলকাতা এবং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াও বইছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে (Heavy rain) বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সর্তকতাও রয়েছে (Warning issued due to Heavy Rain)। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবারে ভারী বৃষ্টির (Heavy rain) সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শনিবার ভারী বৃষ্টিপাত হবে। রবিবার থেকে আগামী ৭২ ঘণ্টা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে (Warning issued due to Heavy Rain)।
কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে এবং আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে। বিকেলের পর বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ভারী বৃষ্টির (Heavy rain) সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় প্রায় ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে (Warning issued due to Heavy Rain)।
এই মুহূর্তে দুটি নিম্নচাপ সক্রিয় রয়েছে। একটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা এলাকায় এবং অন্যটি রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে গুজরাট পর্যন্ত বিস্তৃত। আগামী দু-তিন দিন এই নিম্নচাপগুলি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে।
ইতিমধ্যে জম্মু-কাশ্মীরেও বর্ষা প্রবেশ করেছে। আগামী দু’তিন দিনে মৌসুমী বায়ু রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশের বাকি অংশ এবং পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরের অবশিষ্ট এলাকায় পৌঁছে যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy rain) হবে গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং ওড়িশায়। অরুণাচল প্রদেশসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Warning issued due to Heavy Rain)।





