Firhad Hakim claimed that Hawkers have not been evicted: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ধমকের পরই হকার উচ্ছেদ অভিযানে লেগে পড়ে পুলিশ। রাজ্যের নানা প্রান্তেই দেখা গিয়েছে হকার উচ্ছেদের ছবি। রাস্তার ধারে ফুটপাত দখল করে থাকা দোকান, ঝুপড়ি, হোটেল গুঁড়িয়ে দিতে দেখা গিয়েছে পুলিশকে। যদিও কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবী, হকারদের উচ্ছেদ করা হয়নি (Firhad Hakim claimed that Hawkers have not been evicted)।
রাজ্যের বেআইনি পার্কিং ও দখলদারি সমস্যার সমাধানের জন্য একটি কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ও মলয় ঘটক। গতকাল, শুক্রবার এই কমিটির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে ফিরহাদ (Firhad Hakim claimed that Hawkers have not been evicted)। এরপর তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আমরা বৈঠক করেছি। আমরা একটি সমীক্ষা শুরু করেছি। গড়িয়াহাট থেকে শুরু করে হাতিবাগান, নিউ মার্কেট সহ বিভিন্ন জয়গায় সমীক্ষা করা হবে। কোথায় হকাররা তা খতিয়ে দেখা হবে। একটা অ্যাপ তৈরি করা হচ্ছে। সেই অ্যাপ হকারদের আধারের সঙ্গে যুক্ত করা হবে”।
তিনি এও জানান, হকারদের মালপত্র রাখার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হচ্ছে (Firhad Hakim claimed that Hawkers have not been evicted)। গড়িয়াহাট ও বেহালাতে সেই জায়গা পাওয়া গিয়েছে। ফিরহাদের কথায়, “আমরা কোথাও হকার উচ্ছেদ করেনি। পুলিশও কোথায় উচ্ছেদ করেনি। হকারদের জন্য যে পরিমাণ জায়গা ধার্য রয়েছে শুধু সেই পরিমাণ জায়গাতেই বসতে দেওয়া হচ্ছে। বেশি জায়গা দখল করে থাকলে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। যেটা ভাঙা হয়েছে সেটা সরকারি জমিতে বেআইনিভাবে গড়া হয়েছে। ফুটপাত সরকারি জায়গায়। সেটা কারও নিজের সম্পত্তি নয়” (Firhad Hakim claimed that Hawkers have not been evicted)।
এছাড়াও এই বৈঠকে বেআইনিভাবে গাড়ি পার্কিং নিয়েও মন্তব্য করেন ফিরহাদ হাকিম। জানান, এক মাস পর ই-পোস মেশিনের মাধ্যমে পার্কিং ফি নেওয়া হবে। কোথায় বিনামূল্যে আর কোথায় পার্কিংয়ের জন্য চার্জ নেওয়া হব, সেই বিষয়ে বোর্ড লাগানো হবে। একমাস পর মুখ্যমন্ত্রীর কাছে এই সমীক্ষার রিপোর্ট জমা পড়বে বলে জানান তিনি (Firhad Hakim claimed that Hawkers have not been evicted)।
ফিরহাদ জানান, ইতিমধ্যেই শহরের নানান জায়গায় পরিদর্শন করা হয়েছে। হকারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা ৩/৫ ফুট জায়গা রেখে বাকিটা ছেড়ে দেন। আগামী সোমবার ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হবে হকারদের, এমনটাই জানা গিয়েছে (Firhad Hakim claimed that Hawkers have not been evicted)। এই বৈঠকে আবার বাম সরকারকেও দোষেন তিনি। তাঁর কথায়, বাম আমলে সবটা এক তরফা হয়েছে। কিন্তু এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছে।





