ভারতের কোনও রাজ্যপাল এমনভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমন করেনি, ধনকড়’কে ক্রুদ্ধ মমতার চিঠি।

পত্রযুদ্ধের পর দ্বিতীয় দফায় পত্রযুদ্ধ শুরু মুখ্যমন্ত্রী-রাজ্যপালের। কোভিড-১৯ কে নিয়ে রাজ্য তথ্য গোপন করছে রাজ্যের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার রাজ্যপালকে লেখা চিঠিতে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের আনা ২০টি অভিযোগ উদ্ধৃত করে কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের ভাষা অপমানজনক ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, স্বাধীন ভারতের কোনও রাজ্যপাল এরকম করেননি। এই চিঠিতে রাজ্যপালের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করেন সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ও।

এছাড়াও রাজ্যপালের ভূমিকায় তিনি রাগের চেয়ে দুঃখ বেশি পেয়েছেন বলে মন্তব্য করেছেন। রাজ্যপাল যে ক্রমাগত সরকারি মন্ত্রী ও আমলাদের তাঁর আক্রমণের নিশানা করছেন তা নিয়েও চিঠিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

এইদিকে মুখ্যমন্ত্রীর চিঠির জবাবে রাজ্যপাল টুইট করেন এটি ‘দোষারোপের সময় নয়’। তিনি লেখেন ‘ওঁনাকে এই কঠিন সময়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় নজর দিতে অনুরোধ করব।’

RELATED Articles

Leave a Comment