অপরাধের ফল পেল তারা হাতেনাতে! করোনা সংক্রমন থাবা বসালো পালঘরে সাধু হত্যাকাণ্ডের; এক অভিযুক্তের উপর। ওয়াডা থানার পুলিশ হেফাজতে থাকাকালীনই; সে করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর। ১৭ ই এপ্রিল সাধু পিটিয়ে হত্যায়, গ্রেফতার করা হয়েছে ১১৪ জনকে। ২০ জন বন্দির সঙ্গে; তাঁকেও রাখা হয়েছিল একটি ঘরে। উপসর্গ দেখা দেওয়ায় তার লালারস পরীক্ষা করা হলে জানা যায়; ওই ব্যক্তি করোনা আক্রান্ত। পালঘরের গ্রামীণ হাসপাতালের আইসোলেশোন ওয়ার্ড এ ভর্তি করা হয় তাকে; পরে জে জে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, কোনও রকম উপসর্গ না থাকায়, প্রথমে বোঝা যায়নি ওই ব্যক্তি করোনা আক্রান্ত। পরে তার টেস্ট হলে বিষয়টি ধরা পরে। ইতিমধ্যে ওই ব্যক্তির সঙ্গে থাকা ২০ জন বন্দি ও ২৩ জন পুলিশ কর্মীকেও, কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
১৬ এপ্রিল নিজেদের গুরুর শেষযাত্রায় যাওয়া, দুই হিন্দু সন্ন্যাসীকে মহারাষ্ট্রের পালঘরে পিটিয়ে মেরেছিল ওই করোনা আক্রান্ত ব্যক্তি ও আরও কিছু উত্তেজিত জনতা। লকডাউন ভেঙে প্রায় ২০০ জন উত্তেজিত জনতা, দুই সন্ন্যাসী ও তাদের গাড়ির ড্রাইভারকে পিটিয়ে মেরেছিল। মুম্বাইয়ের পালঘরে সন্ন্যাসী পিটিয়ে মারার একটি ভিডিও প্রকাশ্যে আসায়, এই ঘটনা জানতে পারে গোটা দেশ। পিটিয়ে মারার ভিডিও দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। পুলিশের সামনেই লাঠি দিয়ে, পিটিয়ে পিটিয়ে মারা হয়ে ছিল দুই সন্ন্যাসী ও তাঁদের গাড়ির ড্রাইভারকে। সেই অভিযুক্তই এবার করোনা আক্রান্ত।






