পশ্চিমী ঝঞ্ঝায় শীতের ছন্দপতন! দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, উত্তরবঙ্গে তুষারপাতের আভাস

শীতের মরশুমে জাঁকিয়ে শীত পড়ার মধ্যেই আবহাওয়ায়(weather)বড় পরিবর্তনের পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। যদিও এখনো তীব্র ঠান্ডার আমেজ রয়েছে, তবে আগামী ২-৩ দিনে এই শীতের ধারাবাহিকতা বাধাগ্রস্ত হতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এই সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ সামান্য চড়তে পারে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা একটু বেড়েছে। বিশেষত কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরসহ অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। পাশাপাশি, দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে, যা ভ্রমণকারীদের জন্য অসুবিধার কারণ হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়াতেও বড়সড় বদলের ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন ঘন কুয়াশা এবং ২৪ জানুয়ারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিংয়ের কিছু অংশে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দৃশ্যমানতা কমে ২০০ মিটারের নিচে নামতে পারে, যা যানবাহন চলাচলে প্রভাব ফেলবে।

কলকাতার আবহাওয়াও তাপমাত্রার ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামবে। যদিও শীতের অনুভূতি বজায় থাকবে, তবে আগামী দিনে শীতের তীব্রতা কিছুটা কমবে বলেই ইঙ্গিত।

আরও পড়ুনঃ ভালোবাসার পরিণতি! কেরালায় প্রেমিককে বিষ মিশিয়ে হত্যার দায়ে নারীর ফাঁসি

মাঘের শীতে যেখানে বাঘ কাঁপার কথা, সেখানে শীতের শিরশিরানি অনেকটাই কমতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার এই বদল আপাতত কয়েকদিন স্থায়ী হবে বলে মনে করা হচ্ছে। তাই প্রতিদিনের আবহাওয়া আপডেটের ওপর নজর রাখাই শ্রেয়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles