Woman came to join in health department job with fake appointment letter: রাজ্যের চারিদিকেই যেন দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। চাকরি দুর্নীতি নিয়ে রাজ্যে অভিযোগের অন্ত নেই। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শাসকদলের একাধিক নেতারা। এবার ফের ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠল রাজ্য থেকেই (Woman came to join in health department job with fake appointment letter)।
স্বাস্থ্য দফতরে অস্থায়ী পদে চাকরির জন্য গিয়েছিলেন এক মহিলা। তাঁর নিয়োগপত্র দেখেই সন্দেহ হয় স্বাস্থ্য মুখ্য আধিকারিকের। ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় ওই নিয়োগপত্রটি আসলে ভুয়ো। লক্ষ টাকার বিনিময়ে ওই ভুয়ো নিয়োগপত্র পেয়েছিলেন মহিলা (Woman came to join in health department job with fake appointment letter)। এই ঘটনায় খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়।
ঘটনাটি ঘটেছে গতকাল, সোমবার সকালে মেদিনীপুরের কেশপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এদিন আনন্দপুরের এক মহিলা ওই স্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ী পদের জন্য যোগ দিতে যান। তাঁর নিয়োগপত্র দেখে বেশ সন্দেহ হয় স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের (Woman came to join in health department job with fake appointment letter)। কেশপুরের স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকরা ওই মহিলাকে পরামর্শ দেন তিনি যাতে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেন।
সেই অনুযায়ী ওই মহিলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরে যান। সিএমওএইচ সৌম্য শঙ্কর ষড়ঙ্গী জানান, ওই মহিলা ভুয়ো নিয়োগপত্র নিয়ে যোগ দিতে এসেছিলেন (Woman came to join in health department job with fake appointment letter)। মেদিনীপুর শহরের বাসিন্দা কৌশিক ঘোষ নামের এক ব্যক্তি লক্ষ টাকা বিনিময়ে এই ভুয়ো নিয়োগপত্র দিয়েছিলেন ওই মহিলাকে, এমনটাই জানা গিয়েছে।
স্বাস্থ্য দফতরের দাবী, এটাই প্রথমবার নয়। এর আগেও ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসেছেন কয়েকজন। সেই বিষয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর এবারও সেই একই ঘটনা ঘটায় পুলিশের দ্বারস্থ হয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সিএমওএইচের অনুমান, এই ঘটনায় কোনও বড় এক চক্র যুক্ত রয়েছে। যে মহিলা ভুয়ো নিয়োগপত্র নিয়ে যোগ কাজে যোগ দিতে এসেছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে (Woman came to join in health department job with fake appointment letter)। এই গোটা ঘটনায় এলাকায় বেশ শোরগোল পড়েছে।





