কাঁটা তৃণমূলের উন্নয়ন! ‘কোনও উন্নয়ন হয়নি, ভোট দেব না’, ভোটই দিতে গেলেন না মালদহের মহিলারা, বুথের সামনেই শুরু অনশন

Women boycott vote in Maldah: আজ, মঙ্গলবার রয়েছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। এদিন ভোট রয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। সকাল থেকেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে নানান অভিযোগ আসতে শুরু করেছে। আর এরই মধ্যে এবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল মালদহে। ভোট বয়কট করলেন এলাকার মহিলারা (Women boycott vote in Maldah)। তাদের অভিযোগ, তাদের এলাকায় কোনও উন্নয়ন হয়নি, সেই কারণে তারা ভোট দেবেন না।

এই ঘটনাটি ঘটল মালদহের হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে। এলাকার উন্নয়নের দাবী তুলে এদিন বুথের সামনেই প্ল্যাকার্ড হাতে অনশনে বসলেন এলাকার মহিলারা (Women boycott vote in Maldah)। ১,৩৮১ জন ভোটার ভোট বয়কট করলেন বলে জানা গিয়েছে। এমন আবহে ফের মাথাচাড়া দিয়েছে তৃণমূলের উন্নয়ন ইস্যু। এই ঘটনায় গোটা এলাকায় আলোড়ন পড়েছে।

এলাকার মহিলাদের দাবী, “এলাকার উন্নয়ন না হওয়ায় এই অনশন চলছে ভোর ৫টা থেকে। সন্ধ্যে ৭টা পর্যন্ত চলবে। আমাদের এলাকার নাম— জগন্নাথপুর, রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর। ৪৪ বছর ধরে উন্নয়ন হয়নি। তাই এই অনশন চলছে। ভোট দেব না” (Women boycott vote in Maldah)

এই ঘটনা জানার পর সেখানে যান হবিবপুরের সেক্টর অফিসার। এলাকার মানুষের দাবী, রাস্তাঘাট, সেতু, এলাকার কোনও উন্নয়ন যদি না হয়, তাহলে তারা আর ভোট দেবেন না। এই দাবী তুলে বুথের সামনেই অনশন শুরু করেন তারা (Women boycott vote in Maldah)

এমন আবহেই মালদহ জেলা স্কুলে মডেল বুথ পরিদর্শনে যান মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরী। যদিও এই অনশন নিয়ে কোনও কথা বলেন নি তিনি (Women boycott vote in Maldah)। ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক স্কুলে বুথের মধ্যেই ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। পুলিশের বিরুদ্ধে অভিযোগও তোলেন। শ্রীরূপার কথায়, “ভোটারদের সঙ্গে কথা বলা পুলিশের কাজ নয়”। সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানদেরও ধমক দেন প্রার্থী।

চার লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। এরই মধ্যে ভোট বয়কট করলেন হবিবপুর ব্লকের মহিলারা। এমনিতে এদিন সকাল থেকে মুর্শিদাবাদ থেকে ইভিএম খারাপের নানান অভিযোগ আসতে শুরু করেছে। এর সঙ্গে বোমাবাজি আর মারধর তো রয়েছেই। আর এবার মালদহ থেকে এল ভোট বয়কটের অভিযোগও (Women boycott vote in Maldah)

RELATED Articles