স্টার জলসা চ্যানেল থেকে রিয়্যালিটি শো গুলি এখন বাদ হয়ে গিয়েছে। স্টার জলসা চ্যানেলের রিয়্যালিটি শো গুলি টিআরপি তালিকায় বেশ পেছনে ছিল। তাই শেষমেষ বন্ধ করে দেওয়া হয়েছে স্টার জলসা চ্যানেলের রিয়ালিটি শো গুলি। শনিবার ও রবিবার ধারাবাহিকগুলিই সম্প্রচার করা হয়। তবে জি বাংলা (Zee Bangla) রিয়্যালিটি শোয়ের বাজার ছাড়তে মোটেই রাজি নয়। চলতি মাসে নতুন দুটি রিয়্যালিটি শো এর ঘোষণা করেছে জি বাংলা চ্যানেল।
সারেগামাপা লেজেন্ডস
জি বাংলার (Zee Bangla) চ্যানেলে আসছে গানের রিয়্যালিটি শো সারেগামাপা লেজেন্ডস। এই রিয়ালিটি শোতে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। এবার এই শোয়ের ২১ তম সিজন আসতে চলেছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে এই শোয়ের অডিশন। এখন শুধু দাদাগিরি শেষ হওয়ার অপেক্ষা। চলতি সপ্তাহেই এই অনুষ্ঠানটির প্রিমিয়ার। ১১ তারিখ থেকে শুরু হবে সারেগামাপা লেজেন্ডস এর সম্প্রচার। প্রোমো দেখে সকলেই বুঝে গেছেন এবারে সারেগামাপা লেজেন্ডসে স্বর্ণযুগের সমস্ত গান শোনা যাবে। এই অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত শিল্পীদের শ্রদ্ধা জানানো হবে গানে গানে। এবারে সারেগামাপা লেজেন্ডসে নানা বয়সের প্রতিযোগিতা থাকবেন। ৪ বছরের উর্দ্ধের সকলেই অংশগ্রহণ করতে পারবেন এই অনুষ্ঠানে।
রান্নার শো ‘রন্ধনে বন্ধন’
জি বাংলার (Zee Bangla) অন্য আরেকটি শো, রান্নার শো। রন্ধনে বন্ধন.. ভালোবাসার রান্না। জি বাংলার রান্নাঘর ছিল দর্শকদের বেশ পছন্দের। ১১ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়েছিল জি বাংলার রান্নাঘর। তারপর জি বাংলার রান্নাঘর বন্ধ হয় তার পরিবর্তে চালু হয় ঘরে ঘরে জি বাংলা। তবে জি বাংলা রান্নাঘরের মত টিআরপি তুলতে পারেনি এই শো। তাই মনে করা হচ্ছে এই সঠিক বাদ দিয়ে ফের রান্নার নতুন শো নিয়ে আসছে জি বাংলা। ওই স্লটেই এবার দেখা যাবে রন্ধনে বন্ধন। এই রান্নার অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন গৌরব-ঋদ্ধিমা। ছোট পর্দার ব্যোমকেশ সত্যবতীকে দেখা যাবে এবার নতুন ভূমিকায়। গত বছর পুত্র সন্তানের জন্ম দেন ঋদ্ধিমা। এই জুটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই এবার টিআরপি তোলার ভার দেওয়া হল সব্যসাচী চক্রবর্তীর ছেলে বৌমাকে।
আগামী ২০ মে থেকে জি বাংলার (Zee Bangla) পর্দায় দেখা যাবে রন্ধনে বন্ধন.. ভালোবাসার রান্না। সোম থেকে শনি বিকেল সাড়ে ৪টেয় সম্প্রচার হবে এই অনুষ্ঠানের। প্রোমো দেখে অনুমান করা হচ্ছে এটি একটি কাপল শো হতে চলেছে। যেখানে কর্তা গিন্নি দুজনে একসাথে রান্না ঘরের দায়িত্ব সামলাবেন। নিজেদেরকে কুকিং স্কিল দেখাতে আসবেন অনেকে। আর তাদেরই উৎসাহ দেবেন গৌরব-ঋদ্ধিমা জুটি।





