মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ঘটনার ভিডিও ভাইরাল হয় যা জনমানসে বেশ ভয়ের সঞ্চার করে। অবাকও হতে হয় দেখে।এই ধরনের ঘটনাগুলো আগেকার দিনে ঘটলেও সোশ্যাল মিডিয়ার দরুন আজকাল আমরা এই ঘটনার সাক্ষী হতে পারি। এই ঘটনা যেন তারই প্রমাণ
সাপ। যাকে ভয় পায় না এমন মানুষ হয়ত খুব কমই আছে। কারণ সাপের বিষ যদি কোনও কারণে শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে হয়তো আর মানুষকে ফিরিয়ে আনা যায় না । কখনও কখনও এমন ঘটনা দেখা গেছে সাপের এক ছোবলে মুহূর্তের মধ্যে প্রাণ গেছে মানুষের।
বিষ গোটা দেহে ছড়িয়ে পড়ার আগে যদি আমরা সঠিক উপায়ে কম সময়ের মধ্যে হাসপাতালে সেই ব্যক্তিকে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি পরিমাণে অর্থাৎ অধিক পরিমাণে । কিন্তু যেহেতু আমরা অনেকেই কুসংস্কারের বশবর্তী তাই এখনও অব্দি অনেকেই সাপে কামড়ালে ঝাড়ফুঁকে বিশ্বাসী। যার ফলে অনেক সময়ই দেরি হয়ে যায় এবং সেই ব্যক্তি বা মহিলার মৃত্যু ঘটে।
আরও পড়ুন- সাপের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন যুবক, গলায় পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে হঠাৎ ঘটল দুর্ঘটনা
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বাড়ির রান্না ঘরে সিলিন্ডারের পিছনে লুকিয়ে একটি বিশ্ব দাড়ি কোবরা সাপ। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। খবর যায় স্থানীয় সাপুড়ের কাছে।
কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন প্রশিক্ষণপ্রাপ্ত সাপুড়ে। তিনি জানান যে সাপটির নাম কোবরা সাপ এবং সেই মুহুর্তে সে প্রচন্ড পরিমানে রেগে রয়েছে।
যার ফলে যেকোনও সময় যেকোনও মানুষকে ছোবল মারতে পারে । আর এই ধরনের সাপ খুব ভালো করে জানে যে মানুষের কোথায় ছোবল মারলে বিষ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তার কাজ তাড়াতাড়ি হয় । অবশেষে অনেক রকম চেষ্টাচরিত্র করার পর সেই সাপুড়ে সাপ থেকে ধরে নিয়ে চলে যায় নিরাপদ কোন জায়গায় ছেড়ে দেবে বলে ।





