শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল 8 মে ২০২১

আজকের দিনে আপনার জন্ম হলে আপনার রাশি বৃষ। অধিপতি গ্রহ শুক্র। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও শনি। ৮ তারিখে জন্ম হওয়ার কারণে আপনার উপর শনির প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা ৮,১৭,২৬। শুভ রং নীল ও সাদা। শুভ বার শুক্র ও শনি। আজ আপনার জন্য শুভ বর্ণ নীল ও সাদা।
আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে।

মেষ রাশি: গ্রহাবস্থানের কারনে দিনটি ব্যয় বহুল যাবে। বিদেশ যাত্রার চেষ্টায় সফল হতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ থেকে ভালো লাভ হবে। দূরে গ্রামের বাড়িতে যেতে হলে সাবধানে যাতায়াত করবেন।

বৃষ রাশি: আজ বড় ভাই বোনের সাহায্য পাওয়ার আশা। ব্যবসায়ীক কোনো সিদ্ধান্তর কারনে লাভবান হতে পারেন। বকেয়া অর্থ আদায়ের চেষ্ট সফল হবে। বাড়িওয়ালারা আজ লাভবান হতে পারবেন। বন্ধুর সাহায্যে ব্যবসায় অগ্রগতি।

মিথুন রাশি: কর্মক্ষেত্রে চলতে থাকা সকল জটিলতা ধীরে ধীরে কেটে যাবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সফল হওয়ার আশা কম। ব্যবসায়ীক ক্ষেত্রে পাবেন পিতার সাহায্য। নতুন কর্মস্থলে যোগদানের সুযোগ আসতে পারে।

কর্কট রাশি: নিজের বুদ্ধি ও মেধা দিয়ে বিদেশ ভ্রমনের সুযোগ পাবেন। উচ্চ শিক্ষা বা গবেষণা সংক্রান্ত কাজে বৈদেশিক সাহায্য লাভের আশা। ধর্মীয় আধ্যাত্মিক কাজে পাবেন মানসিক প্রশান্তি।

সিংহ রাশি: আজ আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। রাস্তাঘাটে সাবধান। সকাল সকালই পাওনাদারের অত্যাচার পাবে বৃদ্ধি। আর্থিক ক্ষেত্রে বড় কোনো ঝুঁকি নিতে পারেন। ব্যবসায়ীক লেনদেনে আসবে বাধা।

কন্যা রাশি: বিবাহিত জীবনে ধীরে ধীরে আসবে প্রশান্তি। জীবন সাথীকে দিতে পারেন ঈদের কেনাকাটার অর্থ। অংশিদারী কোনো কাজে লাভবান হওয়ার সময়। আয় রোজগার বৃদ্ধির জন্য কোনো মজুত পণ্য বিক্রয় করার প্রয়োজন হবে।

তুলা রাশি: আর্থিক ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতার কারনে কোনো দ্রব্য হারিয়ে ফেলতে পারেন। সহকর্মীদের উপর নির্ভর করার জন্য আপনাকে ঠকতে হবে। কাজের লোকেদের পাওনা পরিশোধ করুন।

বৃশ্চিক রাশি: প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে। ভালোবাসার ক্ষেত্রে নেই কোন জাত পাত ধর্মীয় ব্যবধান। একটি ভালোবাসাই পারে জীবনের গতি বদলে দিতে। সন্তানের সাথে আপনার মধুময় সম্পর্কই আপনাকে আনন্দ দেবে।

ধনু রাশি: মনের বাসনা পূরণ হতে পারে। মনের বাসনা পূরণের যোগ প্রবল। আত্মীয় ও বন্ধুদের পাশে দাড়াতে হবে। বহুদিন ধরে লালিত কোনো স্বপ্ন পূরণের সময় এটা। ক্রয় করতে পারেন নিজের স্বপ্নের গাড়ী।

মকর রাশি: শ্যালক শ্যালিকার জন্য কেনা উপহার তাদেরকে ডেকে দিতে পারেন আজ। আপনার বৈদেশিক কাজে আসবে অপ্রত্যাশিত সাফল্য। সাংবাদিক ও মিডিয়াকর্মীদের দিনটি আয় রোজগার বৃদ্ধির।

কুম্ভ রাশি: আর্থিক অগ্রগতির দিন। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হতে থাকবে। আজ সঞ্চয়ে হাত পড়তে পারে। কোনো সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন। বাড়িতে আসবে প্রিয়জনেরা।

মীন রাশি: আজ জীবনে পাবেন খুশির সংবাদ। আয় রোজগারের চেয়েও জীবনের প্রতিটি মূহুর্তকে উপভোগ করার নামই জীবন। সকল ক্ষেত্রে সফল হতে হলে উদারতার সাথে দরকার কৌশল। জীবন সাথীর প্রতি বিশ্বাসী হতে হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর