ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় হলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল। ক্রিকেটের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতে অন্যান্য খেলোয়াড়দের ছবিতে দুষ্টু মিষ্টি কমেন্ট করার কারণে তিনি বারবারই খবরের শিরোনামে উঠে আসেন।
একইরকম তার মতো নেট দুনিয়াকে সবসময় মাতিয়ে রাখেন তার হবু স্ত্রী ধনশ্রী বর্মা। খুব তাড়াতাড়িই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দুজনে। ইতিমধ্যেই সেরে ফেলেছেন বাগদান পর্ব। ধনশ্রী তার নাচের জন্য বেশ জনপ্রিয়। মাঝে মধ্যেই তিনি তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন। সম্প্রতি আরও একটি নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি যা রীতিমতো নেট পাড়ায় সাড়া ফেলে দিয়েছে।
ভিডিওতে একটি ইংরেজি গানের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে ধনশ্রীকে। ওই গানের সঙ্গে সম্পূর্ণ দেশি স্টাইলে নেচেছেন তিনি। এই ভিডিও বেশ মনে ধরেছে নেট জনতার। ভিডিওতে ধনশ্রীকে একটি সাদা রঙের টপ ও কালো জিন্স পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। এ ছাড়াও একটি মাল্টিকালার জ্যাকেটও পরেছেন তিনি।
নিজের ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করেছেন ধনশ্রী। তার এই নাচের ভিডিওটি এখনও পর্যন্ত ১.৭ মিলিয়নের বেশী বার দেখা হয়েছে। ভিডিওতে উপচে পড়েছে লাইকের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে কমেন্টও। সকলেরই খুব ভালো লেগেছে তার এই নাচ। অনুরাগীরা সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে তুলেছে তার কমেন্ট বক্স।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই ২০২০ আইপিএল থেকে ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বাধীন এই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল যুজবেন্দ্র। এই সফিরে তার সঙ্গেই ছিলেন ধনশ্রী। আইপিএলের পর ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে উড়ে তিনি।





