দেবদত্ত পাডিক্কালকে জাতীয় দলের ভবিষ্যৎ হিসেবে দাবি করলেন সৌরভ গাঙ্গুলি

এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অসাধারণ খেলেছেন কর্নাটকের তরুণ ওপেনার দেবদত্ত পাডিক্কাল। নিজের প্রথম আইপিএল খেলতে এসে ১৫টি ম্যাচে ৪৭৩ রান করেন তিনি। আর তার এমন পারফর্মেন্স দেখে মোহিত সকলেই। এবার পাডিক্কালকে প্রশংসায় ভরিয়ে দেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন, “ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে খেলার জন্য দেবদত্ত পাডিক্কালের মধ্যে প্রতিভা এবং সময় দুটোই আছে। আপাতত আরও দুই একটা মরশুম অবধি ওকে সুযোগ দেওয়া হোক কারণ দ্বিতীয় মরশুম ওর পক্ষে অনেকটা কঠিন হয়ে পড়বে। ভারতীয় দলের ওপেনারের প্রয়োজন, তাই আশা করি, সর্বোচ্চ পর্যায়ে পাডিক্কাল ওর সেরা খেলাটা খেলবে।”

গত বছর রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে সেমি ফাইনালে ইডেনে প্রথমবার তিনি দেখেছিলেন পাডিক্কালকে। সেই ম্যাচে কর্নাটকের চতুর্থ ইনিংসে তিন নম্বরে নেমে ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন পাডিক্কাল। সেই বিষয়ে সৌরভ বলেন, “আমি ওর একটি ইনিংস ইডেন গার্ডেন্সে দেখেছি রঞ্জি ট্রফির সেমি ফাইনালে বাংলা বনাম কর্নাটকের ম্যাচে। কর্নাটক অত্যন্ত শক্তিশালী একটি দল ছিল এবং সেই জায়গায় ও একেবারে শক্ত হাতে দায়িত্ব সামলেছিল।”

RELATED Articles