VIDEO: জাদেজার ছক্কা শারজাহ স্টেডিয়াম পার, বল কুড়িয়ে নিজের কাছেই রাখলেন ক্রিকেটপ্রেমী

এবারের আইপিএলে শারজাহ স্টেডিয়ামে এই দৃশ্য বহুবারই দেখা গিয়েছে। এবারও তা হল, শারজাহের ছোটো মাঠে ব্যাটসম্যানরা বল বাউন্ডারি পের করে দেয় হামেশাই। কখনও কখনও সেই বল মাঠের বাইরে রাস্তায় গিয়ে পড়ে। শনিবার দিল্লি ক্যাপিটালসর বিরুদ্ধে ম্যাচে এমনই বিশাল ছক্কা হাঁকিয়েছেন চেন্নাই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ১৮ ওভারে তুষার দেশপান্ডের বলে জাদেজা ডিপ স্কোয়ার লেগে চালিয়ে ছক্কা মারেন।

https://twitter.com/rcdas06/status/1317488937607127041?s=20

সেই বল শারজাহ স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে। গাড়ি চলতে থাকা ব্যস্ত রাস্তার মাঝে সেই বল গিয়ে পড়ে। তখনই এক ব্যক্তি ওই বল তুলে নিয়ে চলে যান। এর আগেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে টম করণের বলে পরপর তিনটি ছক্কা হাঁকান ধোনি। এর মধ্যে একটি বল গ্যালারি পেরিয়ে গিয়ে পাশের রাস্তায় পড়ে। তখনও এমন ভাবেই এক ব্যক্তি সেই বল হাতে পেয়ে ফেরত না দিয়ে বাড়ি চলে যান।

https://twitter.com/IPL/status/1317494643798409216?s=20

তবে এদিন চেন্নাই সুপার কিংসকে হারতে হয় দিল্লির কাছে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে। জাদেজা ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়াও ফাফ (৪৭ বলে ৫৮) ও রায়ডু (২৫ বলে ৪৫) ভালো রান করেন। কিন্তু শিখর ধাওয়ানের শতরানের ইনিংস মাটি করে দেয় চেন্নাইয়ের সকল পরিশ্রম।

https://twitter.com/faceplatter49/status/1308468137302528002?s=20

RELATED Articles