প্রকাশিত হল আইসিসি মহিলা বিশ্বকাপের সূচি, ভারতের খেলাগুলির তারিখ দেখে নিন

আগামী বছর মহিলা ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায় ২০২২ সালে। আর এবার ২০২২ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। নিউজিল্যান্ডে আয়োজিত এই আট দলের বিশ্বকাপ হবে ২০২২ সালের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল অবধি।

 

ইতিমধ্যে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। বাকি তিন দল আসবে শ্রীলঙ্কায় আয়োজিত কোয়ালিফায়ার থেকে। যা চলবে আগামী বছরের ২৬ জুন থেকে ১০ জুলাই।

 

এক নজরে দেখে নেওয়া যাক ভারতের ম্যাচগুলি,

৬ মার্চ, ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার (তরঙ্গা)

১০ মার্চ,২০২২- ভারত বনাম নিউ জিল্যান্ড (হ্যামিলটন)

১২ মার্চ, ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার (হ্যামিলটন)

১৬ মার্চ, ২০২২- ভারত বনাম ইংল্যান্ড (তরঙ্গা)

১৯ মার্চ, ২০২২- ভারত বনাম অস্ট্রেলিয়া (অকল্যান্ড)

২২ মার্চ, ২০২২- ভারত বনাম কোয়ালিফায়ার (হ্যামিলটন)

২৭ মার্চ,২০২২- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ক্রাইস্টচার্চ)

RELATED Articles