আইপিএলের ১৪ তম আসরের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) কেরালার উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ আজহারউদ্দিনকে ২০ লাখ টাকায় কিনেছে। আজহারউদ্দিন উইকেটকিপার ও ডানহাতি ব্যাটসম্যান। আজহারউদ্দিন একজন দুর্দান্ত ব্যাটসম্যান এবং পাশাপাশি তাঁর উইকেটকিপিং দক্ষতাও দুর্দান্ত। একটি স্থানীয় টি- ২০ ম্যাচে আজহারউদ্দিন এমন উইকেটকিপিং দক্ষতা দেখিয়েছেন যা দেখে আপনিও হতবাক হয়ে যাবেন।
কেরালায় অনুষ্ঠিত হওয়া কেসিএ প্রেসিডেন্টস কাপ টি- ২০ তে রানআউট করতে স্টাম্পের উপরে ঝাঁপিয়ে পড়ে আজহারউদ্দিন। সৈয়দ মুস্তাক আলী টি- ২০ টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা মহম্মদ আজহারউদ্দিনের আইপিএল ২০২১ নিলামের আগে আলোচনার কেন্দ্রে ছিল। তিনি মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ৫২ বলে ১৩৭ রান করেছিলেন।
https://twitter.com/asIam_as/status/1371519002204327940
আরও পড়ুন: জল্পনা সত্যি করে স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনার সাথেই সাত পাকে বাধা পড়লেন জসপ্রীত বুমরাহ
এই ম্যাচে ফিল্ডারের থ্রো ধরতে স্টাম্পের উপর দিয়ে আজহারউদ্দিন লাফিয়ে বাতাসে বলটি ধরে এবং স্টাম্পে আঘাত করে। এছাড়াও তিনি ৪৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। আজহারউদ্দিনের নাম রাখা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের নামে। ১৫ নভেম্বর ২০১৫ সালে এই খেলোয়াড় প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। আজহারউদ্দিন আরসিবির হয়ে আসন্ন মরসুমে অভিষেকের সুযোগ পান কিনা সেটাই দেখার বিষয়।





