BREAKING: আইএস‌এল-এ খেলতে বিনিয়োগকারী সংস্থাদের সাথে চূড়ান্ত আলোচনা শুরু ইস্টবেঙ্গল-এর

বেশ কিছু নামী ফুটবলারদের ইতিমধ্যেই দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল বাহিনীই বর্তমান পরিস্থিতিতে ভারতের সবচেয়ে সক্রিয় ক্লাব।

শক্তিশালী স্কোয়াড গঠনের জন্য ক্লাবটি যেভাবে কাজ করে চলেছে, তাতে করে তাঁরা বেশ কিছু সময়ের জন্য ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) সম্ভাব্য প্রবেশের ইঙ্গিত‌ও দিয়েছে।

যাইহোক না কেন, কোয়েস কর্প-এর সাথে বিচ্ছেদের পরে, কোনও স্পনসর বা বিনিয়োগকারী ছাড়াই, লাল-হলুদ ব্রিগেডের আইএস‌এল-এ যোগদানের ইচ্ছে বহুদিন ঝুলে ছিল। তবে এবার হয়তো খরা কাটতে চলেছে। ইস্টবেঙ্গল-এর আই এস এল-এ খেলা নিশ্চিত করতে আমেরিকান বহুজাতিক ভোক্তা পণ্য কর্পোরেশন ‘প্রক্টর এবং গ‍্যাম্বেল’ ওরফে ‘পি অ্যান্ড জি’ ইস্টবেঙ্গলের সঙ্গে আগামী মরশুমে প্রধান স্পনসর হিসেবে যুক্ত হতে পারে। এবং সাথে কো-স্পনসর হওয়ার ইচ্ছা ইতিমধ্যেই প্রকাশ করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এছাড়াও থাকবে একাধিক কো-স্পনসর। এই বিষয়ে আলোচনায় বসতে চলেছে উভয়পক্ষ। যদিও এর আগেও তারা আলোচনায় বসেছেন একাধিকবার। তাই সব কিছু ঠিকঠাক থাকলে ৩১শে মে-র পরে আনুষ্ঠানিক ঘোষণাটি করতে চলেছে ইস্টবেঙ্গল।

আরও অন্যান্য খবর