দীর্ঘ জল্পনা ও অপেক্ষার পর অবশেষে ডিল’টা সিল করে নিল ইস্টবেঙ্গল। আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার জেজে লালপেখলুয়া।
শুধু খেলোয়াড় হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও তিনি লাল-হলুদ ব্রিগেডে যোগ দিতে চলেছেন। আর্থিক চুক্তি নিয়ে সমঝোতা হলেও ব্যক্তিগত চুক্তিতে জেজে চেয়েছিলেন যেন তিনি এই বছর ইস্টবেঙ্গলের অধিনায়ক হন। সেই শর্ত মেনে নিয়েছেন কর্তারা।
আশা করা যায়, আগামীকাল অর্থাৎ সোমবার আনুষ্ঠানিকভাবে জেজেকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করবে ইস্টবেঙ্গল।





