ভারত বিরোধী জঙ্গি সংগঠন উলফা’কে সমস্ত রকম সাহায্যের আশ্বাস চীনের!

ভারত (India) চীন (China) সম্পর্কের অবনতি হওয়ায় এবার ভারতের বিরোধী শক্তিগুলোকে নিজেদের হাতে রাখতে চাইছে চীন। এবার শি জিনপিংয়ের (Xi-Jinping) প্রশাসন উত্তর-পূর্বের কুখ্যাত জঙ্গি সংগঠন উলফা (স্বাধীন)-কেও ভারতবিরোধী কাজে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগেও পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা সবেতেই স্পষ্ট হচ্ছে বেজিংয়ের ছায়া। এবার শি জিনপিংয়ের প্রশাসন উত্তর-পূর্বের কুখ্যাত জঙ্গি সংগঠন উলফা (স্বাধীন)-কেও ভারতবিরোধী কাজে সবরকম সাহায্য করছে বলে জানা গেল।

সম্প্রতি নয়াদিল্লির তরফ থেকে অসমের রাজধানী গুয়াহাটিতে অবস্থিত বিশেষ ট্রাইবুনালে একটি হলফনামা জমা দেওয়া হয়েছে। যেখানে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে, পরেশ বডুয়ার নেতৃত্বাধীন উলফা (Ulfa(I)) জঙ্গিরা মায়ানমারের বদলে চীন থেকে কাজকর্ম পরিচালনা করছে। সমস্ত কিছু সমেত তাদের মূল ঘাঁটি চীনের ইউনান প্রদেশে সরিয়ে নিয়ে গিয়েছে। আর সেখান থেকেই ভারতে নাশকতার চক্রান্ত করছে।

শুধু তাই নয়, উলফা (স্বাধীন)-এর প্রধান পরেশ বড়ুয়া (Paresh Barua) বর্তমানে মায়ানমারের সীমান্তবর্তী দক্ষিণ চীনের রুইলি (Ruili) বলে একটি জায়গায় আশ্রয় নিয়েছে বলেও অসমর্থিত সূত্রে খবর। এতদিন তারা ভারত সীমান্তে অবস্থিত মায়ানমার (Myanmar)-এর সাগাইন ডিভিশনে প্রশিক্ষণ কেন্দ্র ও ঘাঁটি তৈরি করে থাকলেও এখন চীনে মূল ঘাঁটি বানিয়েছে।

RELATED Articles

Leave a Comment