সাদা কালো ব্রিগেডের সঙ্গে সই করতে চলেছেন নেপালি রোনাল্ডো

আগামী মরশুমের জন্য বড়সড় চমক আনতে চলেছে মহামেডান টিম ম্যানেজমেন্ট। দলে তৃতীয় বিদেশী হিসেবে নেপালের জাতীয় দলের স্ট্রাইকার অভিষেক রিজালকে সই করাতে চলেছে সাদা-কালো বিগ্রেড। নেপালি রোনাল্ডো হিসেবে পরিচিত অভিষেক মূলত স্ট্রাইকার হলেও উইংয়েও দক্ষতা রয়েছে তার। এই ২০ বছর ব‍য়সি স্ট্রাইকার এএফসি কাপে গোল করা প্রথম নেপালি ফুটবলার।

জাতীয় দলের হয়ে চারিটি ম্যাচ খেলেছে অভিযোগ, একটি গোলও করেছেন। এছাড়াও নেপাল পুলিশ, মাচিন্দ্রা ফুটবল ক্লাব, মানাং মারশায়াংদি ক্লাব, এবং জেজে ফুটবল ক্লাবে খেলেছেন তিনি। এর আগে মহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তাদের ক্লাব তাঁবুতে আইলিগজয়ী ডিফেন্ডার এবং মোহনবাগানের প্রাক্তনী এজে কিংসলেকে সই করেছে। গুঞ্জন উঠেছিল সাদা কালো শিবির এবার ঝাঁপাতে চলেছে কাটসুমি উসা, ক্রোমা, শেখ ফৈয়াজ, বেলো রাজ্জাকদের মত আইলিগের তারকাদের উপর।

আসন্ন সেকেন্ড ডিভিশন লিগের আগে মহামেডান স্পোর্টিং ক্লাব ত্রিনিদাদের খেলোয়াড় উইলিস দেওন প্লাজার সাথে স্বাক্ষর করেছিলেন। ৩২ বছর বয়সী এই ফুটবলার সেকেন্ড ডিভিশন লিগের আগে ক্লাবের হয়ে স্বাক্ষর করা দ্বিতীয় বিদেশি এবং ক্লাবের প্রথম ক্যারিবিয়ান খেলোয়াড়।

RELATED Articles

Leave a Comment