নববর্ষে অভিনব মোহনবাগান। জানতে পড়ুন।

আর্থিক সমস্যা থেকে এখনও রেহাই পায়নি মোহনবাগান। নেই কোনো ইনভেস্টর কিংবা স্পনসর৷ অপরদিকে ইস্টবেঙ্গলের ইনভেস্টর কোয়েসের বারবার অভিনব পরিকল্পনা। সবমিলিয়ে বেশ চাপেই বাগান কর্তারা। তাই এবার আর্থিক সমস্যার মধ্যেও ক্লাবে অভিনবত্ব আনতে এক নয়া প্রয়াস সবুজ মেরুন কর্তাদের৷

আরও পড়ুন – চেন্নাই-মিনার্ভা ম্যাচ নিয়ে কি জানালো ফেডারেশন?

শোনা যাচ্ছে নয়া বর্ষে ক্লাবের সঙ্গে সমর্থকদের সম্পর্ক আরও দৃঢ় করতে নয়া পদক্ষেপ নিচ্ছে মোহনবাগান কর্তৃপক্ষ। খুব শীঘ্রই বাগানের তরফ হতে নয়া বর্ষে চালু করা হবে মোহনবাগানের অফিসিয়াল ওয়েবসাইট। শুধু তাই নয় চালু করা হবে সোশ্যাল মিডিয়াতে মোহনবাগানের নিজস্ব চ্যানেলও।

আরও পড়ুন – প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও মন জয় করে নিলো ভারতীয় মহিলা ফুটবল বাহিনী।

বাগান কর্তাদের মতে, তাদের এই পদক্ষেপের দরুন দেশ এবং বিদেশে যতো বাগান সমর্থকেরা রয়েছেন তারা সবাই ক্লাবের আরও নিকটবর্তী হয়ে উঠবেন৷ ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে চ্যানেলের মাধ্যমে নিজেদের প্রিয় ক্লাবের সমস্ত খবরাখবর পাবেন বাগান সমর্থকেরা। এখন বাগান কর্তাদের এই পরিকল্পনাগুলো শুধুমাত্র বাস্তবে রূপান্তরিত হওয়ার অপেক্ষা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment