শতবর্ষে আইএসএলে (ISL) খেলার চিন্তা এখন নৈ নৈব চ, ইস্টবেঙ্গলে (East Bengal) এখন শুধুই ‘শ্রী বৃদ্ধি’। আইএসএল খেলার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। নয়া ইনভেস্টর শ্রী গ্রুপ “শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন” নামে আরও একটি নতুন সংস্থা তৈরি করতে চলেছে, যা ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের জন্য আইএসএলে তালিকাভুক্ত হবে।
ইতিমধ্যেই ক্লাবের নতুন ইনভেস্টর শ্রী সিমেন্ট ফাউন্ডেশনের এফএসডিএলে ৫ লক্ষ টাকার বিনিময়ে অনলাইন এই বিডের কাগজপত্রগুলি গ্রহণ করেছিল, এবার নয়া সংস্থা হিসেবে তালিকাভুক্তিকরণের জন্য এগোচ্ছে শ্রী গ্রুপ।
১১ তম দল হিসেবেই নিজেদের জায়গা পাকা করার দিকে এগোচ্ছে ইস্টবেঙ্গল। অবশ্য শনিবার শ্রী সিমেন্ট লিমিটেড কর্পোরেট বিষয়ক দল ‘শ্রী সিমেন্ট ফাউন্ডেশন’ নামে একটি নতুন সংস্থা নিবন্ধ করেছিল। আগেই শনিবার কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের জয়পুর থেকে নতুন সংস্থাটি সঞ্জয় মেহতা ও প্রকাশ নারায়ণ ছঙ্গনিকে পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। এবার ‘শ্রী ফাউন্ডেশন’ নামে আগের সংস্থাটি বাতিল করে নতুন সংস্থা খোলা হয়।
এফএসডিএল থেকে অনলাইনে বিডের কাগজ গ্রহণ করে অফিসিয়ালি সব নিয়ম মেনে পরের ধাপ হল দল গঠন ও কোচ নির্বাচন। কিন্তু সময় কম থাকায় আপাতত খেলোয়াড় ও কোচদের সাথে কথাবার্তা সেরে রাখছেন ইস্টবেঙ্গল কর্তারা। ইতিমধ্যে তিনজন হাইপ্রোফাইল কোচের সাথে কথাবার্তা সেরে রাখছে লাল-হলুদ শিবির।





