‘শোন উদ্ধব ঠাকরে, আজ আমার ঘর ভেঙেছিস, কাল তোর অহংকার ভাঙবে’, ঝাঁসির রানী মেজাজে ভিডিওবার্তা কঙ্গনার

এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) কে ওপেন চ্যালেঞ্জ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat)। আজ সকালেই বৃহন্মুম্বাই পুরসভা (BMC) থেকে কঙ্গনার অফিস বেআইনি নির্মাণ বলে ভেঙে (Demolish) দেওয়া হয়। যদিও এর পরে বম্বে হাইকোর্ট থেকে জানানো হয় যে, ভাঙচুরের কাজের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। তার আগেই অবশ্য ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করে পুরসভা। এদিকে মুম্বইয়ের মাটিতে পা রেখেই কঙ্গনা এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন এবং টুইটারে নিজের প্রতিবাদ জানান ডেথ অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের মৃত্যু হ্যাশট্যাগ দিয়ে।

https://twitter.com/KanganaTeam/status/1303636961131782147

এরপরেই টুইটারে বিস্ফোরক ভিডিও বার্তা পোস্ট করেন কঙ্গনা, যেখানে শিবসেনা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে রীতিমত তুই তোকারি করে কঙ্গনা বলেন, “উদ্ধব ঠাকরে তুই কি মনে করিস মুভি মাফিয়াদের সঙ্গে মিলে আমার অফিস ভেঙে আমার উপর প্রতিশোধ নিলি? আজকে আমার ঘর ভেঙেছিস, কালকে তোর অহংকার ভাঙবে। এটা সময়ের খেলা, সময়ের চাকা তো ঘুরবেই।”

https://twitter.com/KanganaTeam/status/1303634456658366464

এরপরেই কঙ্গনার দাবি, উদ্ধব ঠাকরে তার সঙ্গে এই কাজ করে তার উপকার করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কী হয়েছিল। তাই দেশবাসীকে সচেতন করতে তিনি অযোধ্যার সঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের নিয়েও আগামীতে ছবি বানাবেন।

https://twitter.com/KanganaTeam/status/1303633872731533312

বৃহন্মুম্বাই পুরসভা থেকে গতকালই নোটিশ জারি করা হয়েছিল যে কঙ্গনার পালি হিলসে অবস্থিত মণিকর্ণিকা ফিল্মসে কাঠামোগত বেআইনি নির্মাণ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল কঙ্গনাকে। অভিনেত্রী জবাব দিয়েছিলেন। যদিও সে জবাবে খুশি হয়নি পুরসভা। কঙ্গনা মুম্বইয়ে পা রাখার কয়েক ঘণ্টা আগেই কঙ্গনার অফিসে হাজির হয় বিএমসির আধিকারিকরা। পৌঁছায় মুম্বই পুলিশের বিশাল বাহিনী। দুপুর ১ টা নাগাদ ভাঙ্গাভাঙ্গির কাজ শেষ করে বেরিয়ে যায় বিএমসি আধিকারিকরা।

https://twitter.com/KanganaTeam/status/1303633490009751554

কঙ্গনার আইনজীবীর দাবি, বিএমসি কঙ্গনার জবাবে অসন্তুষ্টি প্রকাশ করার পরেই বম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেন কঙ্গনা। যার শুনানি ছিল আজ বেলা সাড়ে ১২ টায়। সেই তথ্য বিএমসির কাছে ছিল। আজ দুপুরে যখন বম্বে হাইকোর্ট রায় দিল, কঙ্গনা রানাওয়াত এর অফিস ভাঙা যাবে না। তার আগেই অফিস ভেঙে ফেলেছে বিএমসি! এখন বিএমসিকে আগামিকাল দুপুর ৩টের মধ্যে অভিনেত্রীর পিটিশনের জবাব দিতে বলা হয়েছে। সেই সময় বিচারপতি এসজে কাথাওয়াল্লার বেঞ্চে এই মামলার শুনানি ফের শুরু হবে।

এবার বিএমসির বিরুদ্ধে ক্রিমিনাল কেস করার কথা ভাবছেন কঙ্গনা। মোটকথা বাণিজ্য নগরী এখন কঙ্গনা বনাম শিবসেনা সরকার লড়াইয়ে রীতিমতো সরগরম যার ফলাফল কী হবে কেউ জানে না।

RELATED Articles

Leave a Comment