রক্ষণ বিভাগ মজবুতের লক্ষ্যে এটিকে-মোহনবাগান, দলে যোগ দিলেন তরুণ ডিফেন্ডার

ডিফেন্ডেই করতে হবে বাজিমাত। এই মন্ত্রই যেন অনুসরণ করছে এটিকে-মোহনবাগান ম্যানেজমেন্ট। আইএসএল-এ সবচেয়ে সেরা রক্ষণ তৈরি করতে চাইছে তারা। সেই লক্ষ্যেই এবার তরুণ ডিফেন্ডার সুমিত রাঠির সঙ্গে চুক্তি করল এটিকে-মোহনবাগান। উত্তরপ্রদেশের এই সেন্ট্রাল ডিফেন্ডার আগামী পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন দলের সঙ্গে।

গত মরসুমে এটিকের হয়ে খেলেছেন সুমিত। এটিকের দ্বিতীয় দলের হয়ে আইলিগ দ্বিতীয় ডিভিশনে তাঁর পারফর্মেন্স ছিল নজরকাড়া। সেখানে মোট ১৪টি ম্যাচ খেলে ২৭টি ট্যাকল ও ১৯ বার ইন্টারসেপ্ট করেছেন। এছাড়াও সুমিত গতবার আইএসএলের সেরা উঠতি তারকার পুরস্কার জেতেন।

ঘরের ছেলেদের ধরে রাখাই এখন মূল মন্ত্র এটিকে-মোহনবাগানের। সুমিত দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন, যেখানে এএফসি কাপে খেলতে গেলে প্রথম একাদশে মাত্র ৪ জন বিদেশি অনুমতি পাওয়া যাবে। আগামী মরশুমের জন্য শক্তিশালী দল বানানোর লক্ষ্যে এটিকে-মোহনবাগান। আর সেই উদ্দেশ্যে এবার জাতীয় দলের তারকা উইঙ্গব্যাক শুভাশিস বোসকেও সই করালো ম্যানেজমেন্ট।

RELATED Articles

Leave a Comment