হাঁটু ব্যাথার উপশমে ৪০ টাকার আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে ধোনি, সকলকে চমকে দিল এমন খবর

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি তাঁর হাঁটুর ব্যাথা সারাতে যে বিদেশে কোনও বড় চিকিৎসককে দেখাবেন, এমনটাই তো স্বাভাবিকভাবে সকলের ধারণা। কিন্তু মুহূর্তের মধ্যে সকলের সেই ধারণা পাল্টে দিলেন ধোনি। সকলকে একপ্রকার চমকে দিয়েই রাঁচির এক স্থানীয় আয়ুর্বেদ চিকিৎসকের কাছে হাঁটুর ব্যাথা নিয়ে পৌঁছলেন ক্যাপ্টেন কুল।

রাঁচির অতি জনপ্রিয় বৈদ্য বন্ধন সিং। একটি গাছের নীচেই তাঁর ডাক্তারখানা। চিকিৎসার জন্য রোগীর লাইন পড়ে যায় তাঁর কাছে। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়েই রোগীদের নানান রোগ সারিয়ে তোলেন তিনি। সেই আয়ুর্বেদ চিকিৎসকের কাছেই নিজের হাঁটুর ব্যথা নিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

জানা গিয়েছে, ক্যাপ্টেন কুলকে বেশ কিছু জরিবুটি দেওয়া দুধ পান করতে বলেছেন বন্ধন সিং। তবে প্রথম ডোজ নেওয়ার কতদিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে, তা জানতেন না ধোনি। সেই বিষয়টি স্পষ্ট করতেই ওই বৈদ্যর কাছে গিয়েছিলেন ক্যাপ্টেন কুল।  

https://twitter.com/ms_dhoni_077/status/1542744683213758464?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1542744683213758464%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Franchi-ms-dhoni-undergoing-knee-treatment-from-a-local-ayurvedic-practitioner%2F

সেই বৈদ্য জানান যে ধোনি দুটি হাঁটুতে ব্যথা নিয়ে তাঁর কাছে এসেছিলেন। ধোনির শরীরে ক্যালসিয়ামের অভাব রয়ছে বলে দাবী তাঁর। ওই বৈদ্য জানান যে ধোনি তাঁর কাছে বেশ কয়েকদিন আগে এসেছিলেন। বন্ধন সিং জানান যে তিনি ধোনিকে ২০ টাকার ওষুধ দিয়েছেন আর কুড়ি টাকা নিয়েছে ফি হিসেবে।

বন্ধন সিংয়ের কথায়, ধোনি তাঁর আশ্রমে এসে ওষুধ নিয়ে গিয়েছেন। তবে শেষের দিকে ধোনি আর গাড়ি থেকে নামতেন না। আশ্রমের কেউ গিয়ে তাঁকে ওষুধ দিয়ে আসতেন। ধোনি তাঁর আশ্রমে যাওয়ায় বেশ ভিড় হয়ে গিয়েছিল বলে জানান সেই বৈদ্য।

তবে সবথেকে চমকপ্রদ ব্যাপার হচ্ছে বন্ধন সিং নাকি আগে ধোনিকে চিনতেনই না। তাই ধোনি তাঁর কাছে গেলেও, তিনি আরও নানান রোগীর মতোই তাঁর চিকিৎসা করেছিলেন। তবে ধোনিকে ওই বৈদ্যের কাছে দেখে তাঁর অনুরাগীরা ভিড় জমান। সেলফি তোলার জন্য উৎসুক হয়ে পড়েন সকলে। সেইসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই সময় বৈদ্য বুঝতে পারেন যে তিনি আসলে কার চিকিৎসা করেছেন।

জানা গিয়েছে, শুধু ধোনি নন, তাঁর মা-বাবাও কয়েক মাস আগে বন্ধন সিংয়ের কাছে গিয়েছিলেন। এরপরই হাঁটুর ব্যথা সারাতে সেখানে যান ধোনি। তবে তাঁর হাঁটুর ব্যাথা সেরেছে কী না, তা এখনও জানা যায়নি।

RELATED Articles