বালিগঞ্জের করোনা আক্রান্ত তরুণের গোটা পরিবারের রিপোর্ট পজিটিভ, রাজ্যে আক্রান্ত ৭

বালিগঞ্জের বাসিন্দা, করোনা আক্রান্ত তরুণ ১৩ তারিখ লন্ডন থেকে ফিরেছেন। এখন ভর্তি আছেন বেলেঘাটা আইডি হাসপাতালে, তাঁর শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। আজকের পাওয়া রিপোর্টে জানা গেছে, তরুণের বাবা, মা ও বাড়ির পরিচারিকার রিপোর্ট পজিটিভ। একই পরিবারের আক্রান্ত ৩ জন। ফলে এখন রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।

১৩ তারিখ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন এই তরুণ। দিল্লিতে দেড় ঘণ্টা ছিলেন তিনি। এরপর আসেন কলকাতায়। কলকাতায় ফেরার পর তাঁকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়। তাঁর কাশি ছিল, হালকা জ্বর রয়েছে, ফলে ১৭ তারিখ তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি-তে। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে পাঠানো হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ২ বন্ধু, তাঁদের নমুনাও পজিটিভ এসেছে। তবে এই দুই বন্ধুর একজন পঞ্জাবের ও অন্যজন ছত্তিশগড়ের বাসিন্দা।

এঁদের রিপোর্ট পজিটিভ এসেছে শুনেই বালিগঞ্জের বাসিন্দা ওই ২২ বছরের তরুণ বাবার সঙ্গে বেলেঘাটা আইডি-তে আসেন। পরে পরীক্ষা করে জানা যায় তাঁর রিপোর্ট পজিটিভ। তাঁর বাবা মা, ভাই, দাদু, ঠাকুমাকেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বালিগঞ্জের ওই আবাসনেও নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর।

এদিকে ক্রমশ ই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত ৩৩০ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর