করোনায় অবস্থা সংকটজনক হলে তবেই ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারের প্রস্তাব দিল ICMR

করোনোয় আক্রান্ত মানুষের সংখ্যা মিনিটে মিনুতে লাফিয়ে লাগিয়ে বেড়েই চলেছে। অথচ এর এখনো পর্যন্ত কোনো পোক্ত অসুধ পাওয়া গেল না। সবই গবেষণাধীন। একের পর এক ক্লিনিক্যাল ট্রায়াল শেষে ম্যালেরিয়ার ওষুধ ব্যাবহারের প্রস্তাব দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। করোনা ভাইরাসে সংক্রমণ রোধে অনেক ওষুধের নামই শোনা যাচ্ছিল। তার মধ্যে যেমন ছিল ম্যালেরিয়ার, এইচআইভি ও ইবোলার মত মারণ ভাইরাস প্রতিষেধকের নাম। আর কিছু ছিল অ্যান্টিবায়োটিক।

অবশেষে সায় দিয়েছে আইসিএমআর(ICMR)। হাইড্রোক্সি ক্লোরোকুইন ব্যবহারের কথা বলা হয়েছে। মরণাপন্ন নভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহারের অনুমতি দিল ICMR। তবে করোনা আক্রান্ত হলেই যে তাঁর শরীরে ওষুধ করা হবে, এমনটা কিন্তু এখনো বলা হয়নি। এক্ষেত্রে কোনও রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হলে, তবেই হাইড্রোক্সি ক্লোরোকুইন ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও অন্যান্য খবর