রচনা রাজনীতির ময়দানে পা রাখতেই ধাক্কা খেল দিদি নাম্বার ১, ব্যাপক হারে নামল টিআরপি, দর্শক বয়কট করছে রিয়্যালিটি শো-কে?

দিদি নাম্বার ১-এ (Didi No. 1) বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ রবিবারের সন্ধ্যায় দিদি নাম্বারে ওয়ানের এই এপিসোড দেখার অপেক্ষায় ছিল রাজ্যবাসী। দিদি নম্বর ১-এর (Didi No. 1) ৩ রা মার্চের পর্বে খেলতে এসেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী। তাঁদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি দিদি নাম্বার ১-এর টিআরপি তালিকায় শীর্ষে নিয়ে গেছিল। গত দু সপ্তাহ ধরে টিআরপি তালিকায় বেশ ভালো ফল করেছে দিদি নাম্বার ১। তবে এক ধাক্কায় নামল শোয়ের রেটিং। বরাবর টিআরপি তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরিকে টেক্কা দিয়েছে দিদি নাম্বার ১। ‌ এই বিষয়ের মধ্যে রেষারেষি থাকত তুঙ্গে। রচনা বন্দ্যোপাধ্যায় টেলিভিশনের পর্দা থেকে ভোটের ময়দানে নামতেই নামল রেটিংও।

তৃণমূলের প্রার্থী হওয়ার নাম ঘোষণার পরেই জল্পনা শুরু হয়েছিল টেলিভিশনের পর্দা থেকে আর দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে। দিদি নাম্বার ১-এর মঞ্চে সঞ্চালিকা হিসেবে থাকবেন না তিনি। কিন্তু সেসব জল্পনা নিজেই উড়িয়ে দিয়েছেন দিদি নাম্বার ১। তিনি জানিয়েছিলেন রাজনীতি টেলিভিশন একসাথে সামলাবেন তিনি। অন্য কেউ নয় ভোটের সময়ও রচনা বন্দ্যোপাধ্যায়কেই দেখা যাবে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। তাতে এই শোয়ের ভক্তরা কিছুটা আশ্বস্ত হয়েছিল।

তবে হঠাৎ কেন টিআরপির পতন ?

‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায় প্রায় সমার্থক শব্দ হয়ে উঠেছে। তাকে ছাড়া এইসব সঞ্চালিকা পদ মানায় না বারবার জানিয়েছেন অনুরাগীরা। আর অভিনেত্রীর বাইরে রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায় এখন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী। দিদি নাম্বার ওয়ান শোয়ে মমতা ব্যানার্জি উপস্থিতির পরেই গুঞ্জন উঠেছিল এবার কি রাজনৈতিক পদে দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্যায়কে। সেই সব জল্পনা সত্যি করে দিয়ে রাজনীতির ময়দানে নেমে গেলেন দিদি নাম্বার ১।

হুগলির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির তরফে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এক সময় তাদের অভিনয়ের রেষারেষি ছিল। এবার সেই রেষারেষি সামনে এল রাজনৈতিক ময়দানে। ইতিমধ্যে এই লোকসভা নির্বাচনের প্রচার কাজ শুরু হয়েছে। হুগলির রাস্তায় দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনা বন্দ্যোপাধ্যায়ের পথের নামটাই কি কাল হলো দিদি নাম্বার ১-এর টিআরপির জন্য।

দিদি নাম্বার ১-এর টিআরপি অন্য দায়ী কি লোকসভা ভোটে, রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া। সে কথাটা সম্পূর্ণ সত্যি নয়। এ সপ্তাহের টিআরপি তালিকায় দিদি নাম্বার ১-কে টেক্কা দিয়েছে স্টার জলসা অ্যাওয়ার্ড পরিবার শো। প্রত্যেক চ্যানেলের অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে থাকে। কে কোন পুরস্কার পেল বা কোন নাচে কোমর দোলানো কোন ধারাবাহিকের নায়ক-নায়িকা তা দেখতে উৎসুক থাকে দর্শকরা। এবার তাই দিদি নাম্বার ওয়ান কে কেয়ারপী তালিকার নিচে নামিয়ে উঠে এসেছে স্টার জলসার এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

টিআরপি তালিকা লক্ষ্য করলে দেখা যাচ্ছে, দিদি নাম্বার ১-এর টিআরপি ২.৭। অন্যদিকে এই শোয়ের সানডে স্পেশ্যাল পর্বের রেটিং ৫.২। স্টার জলসার সানডে ফিকশন ৭.৮ রেটিং নিয়ে এগিয়ে। তবে টিআরপি তালিকায় দাদাগিরি স্থান বেশ ভালো। জলসা ফিকশনকে হারিয়ে সৌরভের দাদাগিরির টিআরপি ৫.৩।

RELATED Articles