CoronaVirus: সাংসদ তহবিল থেকে ৮০ লক্ষ টাকা বাঁকুড়া-বিষ্ণুপুরের মানুষের জন্য দিলেন সাংসদ সৌমিত্র খাঁ

করোনা প্রকোপে ইতিমধ্যেই কাঁপছে গোটা দেশ। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০০। এখনও পর্যন্ত মৃত ১০‌। রাজ্যে মৃতের সংখ্যা এক। এমতাবস্থায়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের চাহিদা তুঙ্গে। বাজারেও অমিল এই জিনিসগুলি। এবার সেই দুর্দশা দূর করতে নিজের সাংসদ তহবিল থেকে আশি লক্ষ টাকা বাঁকুড়া-বিষ্ণুপুরের মানুষের জন্য প্রদান করলেন এলাকার সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যের সাংসদের মধ্যে তিনিই প্রথম যিনি এলাকার মানুষের জন্য এই পরিমাণ অর্থ দিলেন।

সোমবার বাঁকুড়ার জেলাশাসককে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, এই মহামারির সময় তিনি নিজের তহবিল থেকে যে অর্থপ্রদান করছেন তা যেন জরুরি ভিত্তিতে কাজে লাগানো হয়। কোন কোন খাতে কত টাকা তিনি দিচ্ছেন, তাও তিনি উল্লেখ করে দেন।

CoronaVirus: সাংসদ তহবিল থেকে ৮০ লক্ষ টাকা বাঁকুড়া-বিষ্ণুপুরের মানুষের জন্য দিলেন সাংসদ সৌমিত্র খাঁ

বিষ্ণুপুর, পাত্রসায়র, ইন্দাস ও সোনামুখী ব্লকের জন্য তিনি ১৫ লক্ষ টাকা করে দিয়েছেন। এই টাকা ব্যয় করতে হবে অত্যাধুনিক ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স কেনার জন্য। বাকি ২০ লক্ষ টাকায় তাঁর এলাকার মানুষের জন্য মাস্ক ও আবশ্যকীয় মেডিকেল কিট ক্র‍য় করার জন্য প্রদান করেন, এমনই নির্দেশ দিয়েছেন তিনি।স্বাভাবিকভাবেই এই নির্দেশ প্রকাশ্যে আসতে সাংসদকে নিয়ে প্রশংসার ঝড় বইতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ধন্যবাদ জানাতে শুরু করেন বিষ্ণুপুরের মানুষজন।

করোনার জেরে বিধ্বস্ত গোটা বিশ্ব। ভারতে এই রোগ ধীরে ধীরে মহামারির আকার ধারণ করছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এমতাবস্থায়, সাধারণ মানুষ সাংসদ থেকে মন্ত্রীদের দিকেই তাকিয়ে আছে। বিষ্ণুপুরের মত এলাকায় জনসচেতনতা বাড়ানো ও মানুষকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে সারাবছরই সচেষ্ট থাকেন সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর আজকের এই পদক্ষেপ আরও একবার সাংসদ হিসাবে জনগণের কাছে তাঁর দায়বদ্ধতারই পরিচয়, বলছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles

Leave a Comment