জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি(Dadagiri)। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বছর ধরেই প্রশংসিত সৌরভ। মজার মজার এপিসোড নিয়ে আসে দাদাগিরি (Dadagiri)। বহু জায়গার লোক আসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। মাঝে একটি সিজনে সঞ্চালক হিসেবে ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে সৌরভের জনপ্রিয়তার কাছে পৌঁছতে পারেননি তিনি।
গত অক্টোবর মাসের শুরু হয়েছে দাদাগিরির ১০ নম্বর সিজন। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো। দাদাগিরির নামের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সৌরভের নাম। দাদাগিরি আর সৌরভ গাঙ্গুলি নামটা একে অপরের সমার্থক। ক্রিকেট থেকে দূরে গিয়েও টিভির পর্দায় মহারাজা তিনি।
দুটো এপিসোডের জন্য প্রতি সপ্তাহে চ্যানেলের তরফে কত টাকা পান সৌরভ গাঙ্গুলি ? জানেন কী ? সৌরভের দাদাগিরির একদিনের পারিশ্রমিকে আপনি একটি ফ্ল্যাট কিনে ফেলতে পারবেন! একটা এপিসোডের জন্য এত টাকাই চার্জ করেন মহারাজ।
জানা গেছে, এপিসোড পিছু দাদাগিরির জন্য ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন সৌরভ। সপ্তাহে দুটি এপিসোডের জন্য পান এক কোটি টাকা। শুধুমাত্র দাদাগিরি থেকে মাসে কমপক্ষে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা উপার্জন করেন সৌরভ গাঙ্গুলী। দাদাগিরির মঞ্চে সঞ্চালক হিসেবে দক্ষ সৌরভ। কখনো প্রেমের টিপস কখনো নিজের অভিজ্ঞতা দিয়ে মন মাতিয়ে রাখেন দর্শকদের। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই শোয়ের সুনাম শোনা গেছে। দাদাগিরি এপিসোড থেকে পাই শ্রমিক ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসেবে কোটি কোটি টাকা আয় করেন তিনি। এমনকি বর্তমানে দশটিরও বেশি ব্র্যান্ডের সাথে যুক্ত মহারাজ।
অন্যদিকে, চলতি সপ্তাহেই সোমবার জি বাংলার তরফে সামনে এসেছে সারেগামাপা-র অডিশনের প্রোমো। যা দেখে চিন্তায় পড়েছেন দাদাগিরির ভক্তরা। তবে কি দাদাগিরির চলতি সিজন শেষের পথে? এই ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি চ্যানেলের তরফে।






