নির্দিষ্ট সময় অন্তর নানান গ্রহই রাশি পরিবর্তন করে। এই রাশি পরিবর্তন সমস্ত রাশির উপরেই কোনও না কোনও প্রভাব ফেলে। কখনও সেই প্রভাব ভালো হয়, তো কখনও আবার নেতিবাচক প্রভাব পড়ে নানান রাশির উপর। এবার হোলির আগে গোচর হতে চলেছে শুক্রের। এর ফলে দোলের আগে ভাগ্যবান হবেন বেশ কিছু রাশির জারক-জাতিকা।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ, ২৩ মার্চ দুপুর ২ টো ৪৭ মিনিটে দৈত্যদের গ্রহ শুক্র প্রবেশ করেছে পূর্বভাদ্রপদ নক্ষত্রে। সেখানে ৩ এপ্রিল পর্যন্ত থাকবে শুক্র। এর ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখবেন। আবার এদিকে ২৪ মার্চ সকাল ৯ টা ৫৬ মিনিট থেকে শুরু পূর্ণিমা। এর আগেই এই নক্ষত্র গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা দারুণ লাভবান হবেন।
সেই রাশিগুলি কী কী, দেঝে নেওয়া যাক-
কর্কট রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকারা নতুন উদ্দীপনায় কোনও কাজ করতে পারেন। এই সময় নানান জায়গা থেকে লাভ পাবেন। কেরিয়ারে বিপুল লাভ পাবেন চাকরিজীবীরা। এই সময় আয়ের নতুন নতুন রাস্তা খুলবে। অভাবনীয়ভাবে হাতে টাকা আসবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় বিনিয়োগ করলে বিপুল লাভ মিলবে। মানসিক চাপ কিছুটা কম হবে। স্বাস্থ্য ভালো থাকবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
এই সময় ব্যবসায় বিপুল লাভ পেতে পারেন। নানান ইচ্ছা পূরণের সেরা সময় এটি। কর্মস্থলে সব দিক থেকে বিপুল লাভ পাবেন এরা। অংশিদারীর ব্যবসায় বিনিয়োগ করলে বিপুল লাভ মিলবে। মান সম্মান বাড়তে থাকবে। এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে এই সময়।
কন্যা রাশি
পেশাগত জীবন নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। শুক্রের গোচরের ফলে আর্থিক পরিস্থিতি দারুণ হবে। প্রেম জীবনও ভালো হবে এই সময়। কর্মস্থলে কাজের প্রশংসা বাড়বে। কেরিয়ারে বিপুল লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। এই সময় কেরিয়ার নানান দিক থেকে ফুলে ফেঁপে উঠবে এই রাশির জাতক-জাতিকাদের।





