সবার অলক্ষ্যে চুপিচুপি বিয়ে সেরে ফেললেন তাপসী পান্নু! সোশ্যাল মিডিয়ার ছবিতে শুরু জল্পনা, পাত্রটা কে?

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Tapsee Pannu) খবরের শিরোনামে। অনেক দিন থেকেই গুঞ্জন ছিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। যদিও বিয়ের কথা নিয়ে প্রকাশ্যে কিছু বলার নেই অভিনেত্রী। ‘বেবি’, ‘পিঙ্ক’, ‘মনমারজিয়াঁ’, ‘ড্যাঙ্কি’-এর মতো ছবির জন্য বিখ্যাত অভিনেত্রী তাপসী পান্নু (Tapsee Pannu)। অভিনেত্রী তার প্রেমিক ম্যাথিয়াস বয়কে বিয়ে করেছেন। জানা গেছে, দুজনেই অনেক বছর ধরে একে অপরকে ডেট করছিলেন। তবে তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। হলদি ও ককটেল পার্টির ছবি সামনে এসেছে। তবে এই অনুষ্ঠানে দেখা যায়নি বলিউড ইন্ডাস্ট্রির কাউকেই। শুধু মাত্র পরিবারের সদস্যদের নিয়েই হয়েছে এই বিবাহ অনুষ্ঠান। 

জানা গেছে, শনিবার ২৩ শে মার্চ উদয়পুরে বিয়ে করেছেন তাপসী পান্নু (Tapsee Pannu) এবং ম্যাথিয়াস বয়। শিখ ও খ্রিস্টান মতে হয়েছে বিবাহের অনুষ্ঠান। আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধুরা। অভিনেতা পাভেল গুলাটি বিয়েতে উপস্থিত ছিলেন। অনুরাগ কাশ্যপও বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনাট্য লেখক কণিকা ধিলোন এবং হিমাংশু শর্মা। 

Taapsee pannu

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, একটি সুন্দর রিসোর্টে যেখানে ছোট ছোট পাহাড়ও দৃশ্যমান এমন জায়গায় বিয়ে সেরেছেন অভিনেত্রী (Tapsee Pannu)। বিয়ের অনুষ্ঠানের অনেক ছবি সামনে এসেছে। যদিও তাপসী পান্নু এবং তার বয়ফ্রেন্ড ম্যাথিয়াস বয়কে এই ছবিতে দেখা যাচ্ছে না, তাদের বন্ধু এবং পরিবারের সদস্যদের একসঙ্গে মজা করতে দেখা গেছে। 

হলদির যে ছবিগুলি সামনে এসেছে, তাতে তাপসী পান্নুর বোন শগুন এবং কাজিন ইভানিয়া পান্নুকে দেখা যায়। হলুদ পোশাকে সবাইকে অসাধারণ লাগছে। এর বাইরে আরও একটি ছবি সামনে এসেছে, যা Friendshi অভিনেত্রীর (Tapsee Pannu) ককটেল পার্টির বলে জানা গেছে। এই ছবিটি তাপসির সহ-অভিনেতা পাভেল গুলাটি শেয়ার করেছেন, এই ছবিতে অভিনেতা অভিলাষ থাপলিয়ালকেও দেখা যায়‌। 

উল্লেখ্য, তাপসী পান্নুর (Tapsee Pannu) বয়ফ্রেন্ড ম্যাথিয়াস বয় ভারতীয় নন। তিনি ডেনমার্ক নিবাসী, একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি ১৯৮৮ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করেন এবং ২০১২ অলিম্পিকে পুরুষদের ডাবলসে রুপোর পদক জেতেন। একটি ম্যাচ চলাকালীন তাদের দুজনের দেখা হয়। জানা গেছে, ২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ চলাকালীন তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। 

RELATED Articles