CoronaVirus: রেলের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করা হল ১৪ এপ্রিল

ভারতীয় রেল আগেই জানিয়ে দিয়েছিল আগামী ৩১ মার্চ পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। এবার সেই সময়সীমা বেড়ে হল ১৪ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা দেশজোড়া লকডাউন শেষ না হওয়া পর্যন্ত মিলবে না ট্রেন পরিষেবা।

বৃহস্পতিবার জনতা কারফিউ চলার মাঝেই রবিবার দুপুরে নির্দেশিকা জারি করে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে রেল মন্ত্রক। ফলে রবিবার থেকেই দেশের সমস্ত মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন বন্ধ রয়েছে। স্থগিত হয়ে আছে কলকাতা-সহ বিভিন্ন শহরের মেট্রো পরিষেবাও।

প্রথমে বন্ধ রাখার যে সময়সীমা নির্ধারণ করা হয়ছিল, তা শুধু বাড়ানো হল। আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কোনও প্যাসেঞ্জার ট্রেন চলবে না। তবে, আগের মতোই নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহণের জন্যও চালু রাখা হবে মালগাড়ি।

২৩শে মার্চ পর্যন্ত শুধু এমাসেই রেলের লোকসান হয়েছে প্রায় ১৪২১ কোটি টাকা। যা সর্বকালের রেকর্ড। কিন্তু এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আর্থিক ক্ষতি সহ্য করেই এই কড়া পদক্ষেপ নেওয়া হল। লোকসানের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মহামারির বিরুদ্ধে লড়াইকে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর