উনিশের দশকের বলি নায়িকা নিম্মি প্রয়াত

প্রয়াত হলেন উনিশ দশকের জনপ্রিয় বলি নায়িকা নিম্মি। তাঁর আসল নাম নবাব বানো। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। বুধবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে হয়েছিল ৮৭ বছর।

নিম্মির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বি-টাউনে। নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রয়াত নায়িকার স্মৃতিচারণা করেন অভিনেতা ঋষি কাপুর। ট্যুইটারে তিনি লেখেন, ‘ববি সিনেমার প্রিমিয়ারে যে ভালোবাসা দিয়েছিলেন তার জন্য কৃতজ্ঞ। বারাসত আপনার ডেবিউ সিনেমা। আল্লা আপনাকে জন্নত প্রদান করুন এই কামনা করি।’

আরও অন্যান্য খবর