করোনা মোকাবিলায় নিজের বাড়িকে অস্থায়ী হাসপাতালে পরিণত করার প্রস্তাব দিলেন কমল হাসান

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বহু মানুষ। বহু সেলিব্রেটিও অর্থসাহায্য করছেন আক্রান্তদের জন্য। দক্ষিণ ভারতে করোনা জাঁকিয়ে বসেছে। এবার করোনা ভাইরাসের চিকিৎসার জন্য এগিয়ে এলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নিজের বাড়িকে প্রাথমিকভাবে অস্থায়ী হাসপাতালে পরিণত করার ইচ্ছা প্রকাশ করেছেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিবিদ।

মাক্কাল নিধি মায়াম (এমএনএম) নামে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কমল হাসান তাঁর দলীয় সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে তবেই ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এ বিষয়ে অনুমতি দেওয়া হয়নি। সরকার যদি অনুমোদন দেয় তবেই কমল হাসানের বাসস্থানকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে অনেক মানুষের সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

https://twitter.com/ikamalhaasan/status/1242750430855061505

এছাড়াও সম্প্রতি ইন্ডিয়ান টু-এর শুটিং সেটে দুর্ঘটনার জেরে বিপাকে পড়েন কমল হাসান, কাজল অগরওয়ালরা। ওই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়ে এগিয়ে আসেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা।

RELATED Articles

Leave a Comment