করোনায় ভিন্ন রাজ্যে আটকে পরা মানুষদের জন্য ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি লিখলেন তাতে?

করোনার ত্রাসে গোটা ভু-গোলক। এমন সময় ভারতকে স্টেজ-৩ সংক্রমণের হাত থেকে বাঁচাতে মরিয়া প্রশাসন। তাই বুধবার ২৫শে মার্চ থেকে ১৪ই এপ্রিল অর্থাৎ টানা ২১ দিন লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র। এই লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়েছে অনেক বাংলার শ্রমিক আর তাদের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বাংলার শ্রমিকদের খাদ্যবস্ত্র, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার আর্জি জানিয়ে ১৮ রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। চিঠিতে ঠিক কী লিখেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়ায়?

১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিতে মমতা লিখেছেন, ”করোনা মোকাবিলায় লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন বাংলার শ্রমিকরা। এই পরিস্থিতিতে তাঁরা রাজ্যে ফিরতে পারছেন না। প্রায় ৫০-১০০ জন শ্রমিক আটকে রয়েছেন বিভিন্ন প্রান্তে। তাঁদের সহজেই চিহ্নিত করতে পারবে প্রশাসন। এই মুহূর্তে সাহায্যের জন্য তাঁদের কাছে আমাদের পৌঁছোনো সম্ভব নয়। বাংলার শ্রমিকদের খাদ্য, বস্ত্র, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে অনুরোধ করছি। আমাদের রাজ্যে অন্য রাজ্যের যাঁরা আটকে পড়েছেন, তাঁদের জন্য সবরকম ব্যবস্থা করছি আমরা। এই অবস্থায় শ্রমিকদের আপনাদের সাহায্যের একান্ত প্রয়োজন। আমাদের মুখ্যসচিব আপনাদের রাজ্যের মুখ্যসচিবদের বিস্তারিত চিঠি দেবেন”।

করোনায় ভিন্ন রাজ্যে আটকে পরা মানুষদের জন্য ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি লিখলেন তাতে?

তামিলনাড়ু, ওড়িশা, তেলঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র, কেরালা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, দিল্লি, ঝাড়খণ্ড, রাজস্থান, বিহার, গোয়া, গুজরাত, ছত্তীসগড়, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন মমতা। এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬৫০। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ১৩। করোনা মোকাবিলায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আরও অন্যান্য খবর