Possibility of Heatwave: গতকাল, রবিবার থেকেই শুরু হয়েছে নতুন বাংলা বছর। আর বৈশাখ মাস পড়তেই মাথাচাড়া দিয়েছে গরমও। নববর্ষের শুরু থেকেই ব্যাটিং শুরু গরমের। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের (Possibility of Heatwave) আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস। এমন পরিস্থিতিতে বেলার দিক থেকে বিকেল পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিলেন আবহবিদরা।
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষের দিকেই তাপপ্রবাহের (Possibility of Heatwave) মতো পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। এর জেরে গরম ও অস্বস্তি দুই-ই বাড়বে। আজ, সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ২৫ থেকে ৯০ শতাংশ।
আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এই অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে। আবার দক্ষিণের কোমরিণ এলাকা থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। ওড়িশায় তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল (Possibility of Heatwave)।
জানা যাচ্ছে, ওড়িশার এই তাপপ্রবাহের প্রভাব পড়বে বাংলার উপর। চলতি সপ্তাহের শেষের দিকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে (Possibility of Heatwave)। পশ্চিমের জেলাগুলিতে এর প্রভাব পড়বে সবথেকে বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চারদিনে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪ ডিগ্রি বাড়তে পারে। ফলে তাপমাত্রার গণ্ডি পার করবে ৪০ ডিগ্রি। আগামীকাল, মঙ্গলবার থেকেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহবিদরা।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের (Possibility of Heatwave) সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গ কিন্তু ভিজতে পারে বৃষ্টিতে। আজ, সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিপংয়ে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে।






