CPM created Parody song: আর মাত্র ৪ দিন। এরপরই শুরু হবে দেশের সবথেকে বড় নির্বাচন। আগামী ১৯ এপ্রিল রয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। রাজ্যের তিন আসনে ভোট রয়েছে এদিন। সুতরাং, এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই প্রস্তুতি তুঙ্গে। চলছে জোরকদমে প্রচার। আর প্রচারে বেরিয়ে শাসক থেকে বিরোধী, কেউই একে অপরকে শানাতে পিছপা হচ্ছে না। এমন আবহে এবার তৃণমূল ও বিজেপিকে একই ফলায় বিঁধে নতুন প্যারোডি আনল সিপিএম (CPM created Parody song)।
বাংলায় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপও। আর এই সুযোগকে কাজে লাগিয়েই ময়দানে এবার নতুন প্যারোডি নিয়ে হাজির লাল শিবির (CPM created Parody song)। তাদের এই গান একদিকে যেমন যুব সমাজকে বেশ আকৃষ্ট করছে, তেমনই আবার প্রতিপক্ষ দলকেও তীব্র আক্রমণ শানাচ্ছে। রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিম্যাল’-এর বিখ্যাত ‘জামাল কদু’ গানেরই এবার প্যারোডি ভার্সন এনে তৃণমূল ও বিজেপিকে একই সঙ্গে বিঁধল বাম শিবির।
লোকসভা নির্বাচনের জন্যই তৈরি হয়েছে এই নতুন প্যারোডি। এই জামাল কদু গানের সুরে তৈরি হয়েছে গান (CPM created Parody song)। সেই গানের মাধ্যমে একদিকে যেমন শাসক দল তৃণমূলের নানান দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে, তেমনই আবার ভোটের আগে নানান নেতাদের দলবদল ও তৃণমূল-বিজেপির যে গোপন আঁতাত রয়েছে, তেমনও দাবী করা হয়েছে।
এই গানের ভিডিওতে যেমন রয়েছে কয়লা, বালি পাচারের কথা, তেমনই রয়েছে শাসক দলের নানান দুর্নীতির কথাও (CPM created Parody song)। রয়েছে, একের পর এক বিল্ডিং ভেঙে পড়ার কথা, সিন্ডিকেটের বাড়বাড়ন্ত ও সাম্প্রতিক আরও নানান ইস্যুও। এই প্যারোডির মাধ্যমে বিজেপিকেও আক্রমণ করেছে বাম শিবির। পদ্ম শিবিরের ধর্ম নিয়ে বিভাজন থেকে শুরু করে ভোটের আগে নানান নেতাদের দলবদল, এমন নানান কথাও উঠে এসেছে এই প্যারোডির মাধ্যমে।
বলে রাখি, এটাই প্রথমবার নয়। এর আগেও নানান নির্বাচনে এভাবেই প্যারোডি বানিয়ে প্রতিপক্ষদের বিঁধতে দেখা গিয়েছে বামেদের (CPM created Parody song)। একুশের বিধানসভা নির্বাচনের সময় জনপ্রিয় ‘টুম্পা সোনা’ গানের প্যারোডি বানিয়ে একইভাবে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেছিল সিপিএম। আবার পঞ্চায়েত ভোটের সময়ও ভূমি ব্যান্ডের ‘বারান্দায় রোদ্দুর’ গানের প্যারোডির মাধ্যমেও প্রতিপক্ষকে বিঁধেছিল লাল শিবির। আর এবার লোকসভা ভোটের আগেও তেমনই করতে দেখা গেল বামেদের।





