মীন রাশিতে উদয় বুধের, প্রবল সমস্যা বাড়বে ৫ রাশির, পড়তে হবে আর্থিক ক্ষতির মুখে, জলের মতো খরচ হবে টাকা

জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয়ে থাকে গ্রহের রাজপুত্র। মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধ। বাক, বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ ও শিক্ষার কারক বলা হয়ে থাকে বুধকে। আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা ২৩ মিনিটে মীন রাশিতে উদয় হতে চলেছে এই গ্রহ। বুধের এই উদয়ের কারণে সমস্যা বাড়তে চলেছে বেশ কিছু রাশির। এই উদয়ের কারণে বিপুল অর্থের ক্ষতির সম্মুখীন হতে পারেন কিছু কিছু রাশি।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

বুধের এই উদয়ের কারণে প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় অর্থ সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের ব্যয় অনেক বেড়ে যাবে। এই সময়টি একেবারেই অনুকূল নয় এদের জন্য।

মেষ রাশি

বুধের উত্থানের কারণে আর্থিক অবস্থার অবনতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। প্রচুর অর্থের ক্ষতি হবে এই সময়। খরচ অনেক বেড়ে যাবে এই রাশির জাতক-জাতিকাদের। এমনকি কারও কাছ থেকে ঋণও নিতে হতে পারে এদের।

তুলা রাশি

বুধের কারণে আর্থিক সমস্যায় পড়তে হবে এই রাশির জাতক-জাতিকাদের। বর্ধিত ব্যয় মেটানো বেশ কঠিন হবে এদের পক্ষে। ঋণও নিতে হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। মানসিকভাবে বিপর্যস্ত হতে চলেছেন এরা।

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা বুধের উদয়ের কারণে বেশ খারাপ হতে চলেছে। অর্থ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে এদের। এই সময়টি আর্থিকভাবে কঠিন হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা উচিত এই সময়।

বৃশ্চিক রাশি

মীন রাশিতে বুধের উদয়ের কারণে বেশ আর্থিক অসুবিধা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। হঠাৎ আর্থিক ক্ষতি হতে পারে এদের। বুধের এই অবস্থা আর্থিক অবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর