এবার করোনাতে আক্রান্ত হলেন এক তরুণ, ভারতে এখনো অবধি আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১৯ জন

বলা হয়েছিল কোরোনা থেকে বাচ্চাদের এবং ষাট উর্দ্ধ বয়স্কদের ক্ষেত্রে সংক্রমণের প্রভাব বেশি। কিন্তু এবার দেখা যাচ্ছে শুধু বয়স্ক মানুষের নয়, করোনার সংক্রমণ কম বয়সীদের ক্ষেত্রেও হয়েছে। বৃহস্পতিবার বিহারের পাটনার নালন্দা মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক ২০ বছরের তরুনের শরীরে কোভিড-১৯ এর রিপোর্ট পজিটিভ এসেছে। সেই তরুনের কোনো বিদেশ সফরের ঘটনা নেই। এই নিয়ে বিহারে আক্রান্তের সংখ্যা ৭। করোনার ত্রাসে প্রথম বিশ্বের দেশগুলিতে থরহরি কম্প। প্রতি মুহূর্তে বেড়েই চলেছে সংক্রমন। ভারতেও এখন সেই পরিস্থিতিতেই দেখা দিচ্ছে।

বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১৯ জন। আজ নতুন করে ৮৮ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে ১৬ জনের। যার মধ্যে ২ জন বিদেশি নাগরিক ও ছিলেন। সবচেয়ে বেশি সংক্রমন ঘটছে কেরলে। এর আগে সংক্রমন -এর তালিকার শীর্ষে ছিল মহারাষ্ট্র তবে এখন কেরলে আক্রান্তের সংখ্যার গ্রাফটা ঊর্ধমুখী।

আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতের গরিব সাধারণ মানুষদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। যেখানে গরিব কৃষক, শ্রমিক, বিধবা, বয়স্ক নাগরিকদের জন্য নানা রকমের আর্থিক সুবিধার ঘোষণা রয়েছে। এছাড়া করোনার জন্য কর্মরত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফদের জন্য ৫০ লক্ষ টাকার বীমার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অৰ্থমন্ত্রক।

আরও অন্যান্য খবর